কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ইয়াবা ও ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

ইয়াবা ও ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার। ছবি : কালবেলা
ইয়াবা ও ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার। ছবি : কালবেলা

রাজধানীর আরামবাগ এলাকায় ইয়াবা ও ফেনসিডিলসহ এনাম আহম্মদ (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।

এ সময় তার কাছ থেকে এক হাজার ৫৩০ পিস ইয়াবা ও আট বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর মতিঝিল থানার আরামবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্র জানায়, এক ব্যক্তি ইয়াবা ও ফেনসিডিল বিক্রয়ের জন্য মতিঝিল থানার আরামবাগের জেদ্দা এক্সপ্রেস কাউন্টারের সামনে অবস্থান করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে এনামকে গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ। এ সময় তার থেকে এক হাজার ৫৩০ পিস ইয়াবা ও আট বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া এনামের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এনাম দীর্ঘদিন ধরে ঢাকা ও এর আশপাশের এলাকায় ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন অবৈধ মাদক বিক্রয় করে আসছিলেন। উদ্ধার হওয়া ইয়াবা ও ফেনসিডিল বিক্রয়ের জন্য নিজের হেফাজতে রেখেছিলেন মর্মে স্বীকারোক্তি দেন তিনি। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১০

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১১

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১২

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৩

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৪

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৫

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৬

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৭

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৮

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৯

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

২০
X