কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বংশালে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার। ছবি : সংগৃহীত
ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার। ছবি : সংগৃহীত

রাজধানীর বংশাল এলাকা থেকে ১৭২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখার তেজগাঁও বিভাগ (ডিবি পুলিশ)।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মোছা. আকলিমা খাতুন (৩৮) ও নাঈম হাসান রাব্বি ওরফে হৃদয় (২১)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বংশাল থানার কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের সামনে মাদক কারবারিরা ফেনসিডিল বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করে মাদক কারবারিরা। এ সময় ১৭২ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন মাদক কারবারিদের থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরীতে সাপ্লাই দিত বলে জানায়। ঢাকার বিভিন্ন এলাকার মাদক কারবারি ও সেবনকারীদের কাছে তারা মাদক বিক্রি করত বলেও স্বীকার করেছে।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১০

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১১

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১২

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৩

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৪

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৫

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৬

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৭

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৮

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৯

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

২০
X