কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সদরঘাট থেকে গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

সদরঘাট থেকে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার। ছবি : সংগৃহীত
সদরঘাট থেকে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার। ছবি : সংগৃহীত

রাজধানীর সদরঘাট এলাকা থেকে গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা পুলিশ। বুধবার (০৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- মো. মেহেদী শেখ (২৪), মো. রাজু সিকদার (২২) এবং স্বপন গাজী (২৪)। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ২৪০০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, সদরঘাট টার্মিনালের ৪নং গেট এলাকার টোল আদায়ের সিঁড়ির নিচে কয়েকজন মাদক কারবারি গাঁজাসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় কোতোয়ালি থানা পুলিশের টহল দল। অভিযানে উল্লিখিত তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের দেহ তল্লাশি করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

কোতোয়ালি থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তাররা ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে সদরঘাট এলাকায় বিক্রি করত। গ্রেপ্তারদের কোতোয়ালি থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১০

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১১

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১২

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৩

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৫

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৬

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৮

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৯

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

২০
X