কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গ্রেপ্তার মো. মাসুক মিয়া (২৭) ও রোমান (২৮)। ছবি : কালবেলা
গ্রেপ্তার মো. মাসুক মিয়া (২৭) ও রোমান (২৮)। ছবি : কালবেলা

রাজধানীর বাড্ডা থেকে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-উত্তরা বিভাগ।

গ্রেপ্তাররা হলেন- মো. মাসুক মিয়া (২৭) ও রোমান (২৮)।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বাড্ডার একটি বাসায় অভিযান পরিচালনা করে এ বিপুল পরিমাণ গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দুজনের হেফাজত থেকে গাঁজা বিক্রির নগদ ৭৪ হাজার ২৫০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডিবি উত্তরা বিভাগ সূত্রে জানানো হয়, শনিবার দুপুরে গোয়েন্দা উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায় মধ্য বাড্ডার একটি বাসায় বিপুল পরিমাণ অবৈধ গাঁজা বিক্রয়ের উদ্দেশে মজুত করে রাখা হয়েছে। এ সংবাদের ভিত্তিতে টিম লিডার সহকারী পুলিশ কমিশনার মো. মাসুদ রানার নেতৃত্বে গোয়েন্দা টিমটি ওই বাসায় অভিযান পরিচালনা করে।

গোয়েন্দা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে মাসুক মিয়া ও রোমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় সেই বাসায় তল্লাশি করে ডিবি পুলিশ দুটি ট্রাভেল ব্যাগের মধ্য থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য তিন লাখ ৬০ হাজার টাকা।

এ ছাড়া তাদের কাছ থেকে গাঁজা বিক্রির নগদ ৭৪ হাজার ২৫০ টাকা ও দুটি মোবাইল ফোনসেটও জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বাড্ডা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্বন্ধে জানা যায়, গ্রেপ্তাররা মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তারা দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজাসহ অন্যান্য অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর বাড্ডাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে। উদ্ধার গাঁজা তারা বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

বৈশ্বিক প্রেক্ষাপটে আধুনিক কর্মক্ষেত্র ও এমপ্লয়ার ব্র্যান্ডিং

ভিউ নয়, ভালো গানের খোঁজে ফাহমিদার ‘খেয়ালী সুর’

চট্টগ্রামে পানিবন্দি লক্ষাধিক মানুষ

চট্টগ্রামে ৮ মাসের শিশুকে পানিতে ভাসিয়ে উদ্ধার

একটি সন্তান জন্ম নিলে একটি গাছ লাগান: প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারিং নিয়ে অবশেষে মুখ খুলল ফিফা

শিক্ষার্থীদের সফট স্কিল বাড়াতে প্রশিক্ষণ দেবে ইউজিসি

বাহরাইনে দেশজুড়ে সতর্কতা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি: প্রধানমন্ত্রী

১০

তুরস্কে ফিলিস্তিন বিষয়ক সম্মেলনে অতিথি বাংলাদেশের ৪ শীর্ষ আলেম

১১

‘দলীয় কোনো ব্যক্তি আমার জানাজায় আসবেন না’

১২

এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় মঙ্গলবার

১৩

সরকারে ভাবমূর্তি বিনষ্টে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী: রিজভী

১৪

মাথায় হাত বুলিয়ে দেওয়ায় বাবাকে খুন, ছেলে গ্রেপ্তার 

১৫

২৫ দিনেই রায়: শিশু নিছামনি ধর্ষণ-হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচের বিচার চেয়ে থানায় যুবক

১৭

সিলেটে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

১৮

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে: আইনমন্ত্রী

১৯

দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি

২০
X