কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

জঙ্গি সন্দেহে মালেশিয়ায় আটক মাসুদ ২ দিনের রিমান্ডে

আটক মাসুদকে আদালতে নিচ্ছে পুলিশ। ছবি : কালবেলা
আটক মাসুদকে আদালতে নিচ্ছে পুলিশ। ছবি : কালবেলা

সামাজিক যোগাযোগমাধ্যমে জঙ্গিসংশ্লিষ্ট পোস্ট করে মালেশিয়ায় আটক মাসুদুর রহমানকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক মো. আমিনুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত দুই দিন মঞ্জুর করেন।

এর আগে গতকাল সন্ধ্যায় মালয়েশিয়া পুলিশ তাকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাকে বিমানবন্দরে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে নিয়ে এসে রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আদালতে রাষ্ট্র পক্ষের এপিপি মো. হারুন অর রশীদ আসামির রিমান্ড চেয়ে শুনানি করেন। তিনি আদালতে বলেন, আসামি মাসুদুর রহমান মালেশিয়ায় বসে জঙ্গিসংশ্লিষ্ট বিভিন্ন পোস্ট দেওয়ার কারণে মালয়েশিয়া পুলিশ তাকে আটক করে বাংলাদেশে পাঠায়। এ-সংক্রান্ত মালয়েশিয়া পুলিশের কাছ থেকে বিস্তারিত সব কাগজ পেয়ে যাব। আপাতত পাঁচ দিনের রিমান্ড প্রয়োজন। পরে রেগুলার মামলা করা যাবে। কারণ এর সাথে বাংলাদেশের ভাবমূর্তির ব্যাপার জড়িত। মালয়েশিয়ায় অনেক জনশক্তির শ্রম জড়িত। সুতরাং এ আসামিকে সেই বিবেচনায় রিমান্ড মঞ্জুর করা হোক।

আদালতে তদন্ত কর্মকর্তা রিমান্ডের যুক্তি তুলে ধরে বলেন, আসামি মালয়েশিয়ায় অবস্থানকালে আল কায়েদা, হামাস ও তালেবানদের বিভিন্ন ভিডিও ফেসবুকে পোস্ট করে। এজন্য তাকে জঙ্গি সন্দেহে মালয়েশিয়া পুলিশ আটক করে। পরে গতকাল তাকে বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মালেশিয়ায় আমাদের অনেক প্রবাসী কাজ করেন। সেখানে এসব জঙ্গি সম্পৃক্ততার কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এজন্য তাকে রিমান্ডে নিয়ে এর সাথে জড়িত কি না, কোন ডিভাইস ব্যবহার করে পোস্ট দিয়েছে এবং এর সাথে কোন অর্থদাতা আছে কি না তা জানতে পাঁচ দিনের রিমান্ড প্রয়োজন।

পরে আদালত আসামিকে জঙ্গি সম্পৃক্ততার ব্যাপারে পোস্ট দেওয়ার কথা জানতে চাইলে তিনি তা স্বীকার করেন। আদালতে আসামি বলেন, সে মালয়েশিয়ায় একটি কালার প্রিন্ট ব্যান্ড কোম্পানিতে কাজ করে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভালো লাগতো বলে এসব পোস্ট দিতো। পরে আদালত জিজ্ঞেস করেন, এসব পোস্টই কেন ভালো লাগে? এগুলো তো দেশের ভাবমূর্তি নষ্ট হয়। জবাবে এ আসামি বলেন, এমন হবে জানলে পোস্ট করতো না।

রিমান্ড আবেদন অনুযায়ী আসামি মাসুদুর রহমান মালয়েশিয়া অবস্থানকালে হামাস, তালেবান ও আল কায়েদা সংশ্লিষ্ট পোস্ট দিয়ে মালেশিয়া পুলিশের কাছে আটক হন। জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। বিমানবন্দর থেকে গ্রেপ্তার হওয়ার পরে তার কাছে এসব সংশ্লিষ্টতার ব্যাপারে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। আসামির সাথে দেশি, আন্তর্জাতিক কোনো জঙ্গি সম্পৃক্ততা, কোনো ডিভাইস দিয়ে জঙ্গি কর্মকাণ্ড করা এবং কোনো অর্থদাতা আছে কি না তা জানতে তাকে রিমান্ডে পাঠানো প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

বেনজীরের দেশে আনা নির্ভর করবে ৩ বিষয়ের ওপর: শিশির মনির

পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

পর্দার ‘বিউটিকুইন’ শাবানা, আজও দর্শকের হৃদয়ের ‘রানি’

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

১০

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

১২

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

১৩

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

১৪

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল ইসলাম

১৫

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১৬

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১৭

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৮

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৯

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

২০
X