বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

বনলতা সেন সিনেমার পোস্টার। ছবি - সংগৃহীত
বনলতা সেন সিনেমার পোস্টার। ছবি - সংগৃহীত

দেশের প্রেক্ষাগৃহে দর্শকদের প্রশংসা কুড়ানোর পর এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখতে যাচ্ছে আলোচিত সিনেমা ‘বনলতা সেন’। কবি জীবনানন্দ দাশের জীবন, সাহিত্যকর্ম এবং তার অমর কবিতা ‘বনলতা সেন’কে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি শিগগিরই অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে মুক্তি পাবে।

নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় নির্মিত সিনেমাটি ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর থেকেই এর নির্মাণশৈলী, চিত্রায়ণ, সংলাপ এবং অভিনয় দর্শক ও সমালোচকদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার প্রবাসী দর্শকদের জন্য সুখবর এলো।

জানা গেছে, অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ ও এডেলাইড— এই পাঁচ শহরে সিনেমাটি প্রদর্শনের আয়োজন করা হচ্ছে। খুব শিগগিরই হলের নাম ও প্রদর্শনীর সময়সূচি প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন, “বাংলাদেশে ‘বনলতা সেন’ যে ভালোবাসা পেয়েছে, তা আমাদের অনুপ্রাণিত করেছে। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকদের কাছ থেকেও ছবিটি মুক্তির জন্য দীর্ঘদিন ধরে অনুরোধ পাচ্ছিলাম। তাদের আগ্রহের কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, শুধু অস্ট্রেলিয়াতেই নয়, ভবিষ্যতে পশ্চিমা বিশ্বের আরও কয়েকটি দেশে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। বাংলা সাহিত্য ও সংস্কৃতিনির্ভর এই কাজকে আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য।

উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘বনলতা সেন’ বর্তমানে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। দেশীয় দর্শকদের ইতিবাচক সাড়ার পর এবার বৈশ্বিক দর্শকদের সামনে নিজেদের কাজ তুলে ধরতে প্রস্তুত সিনেমাটির নির্মাতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X