কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় হত্যায় ইনুর নির্দেশের কোনো প্রমাণ নেই : আইনজীবীর দাবি

হাসানুল হক ইনু। ছবি : সংগৃহীত
হাসানুল হক ইনু। ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর কোনো সম্পৃক্ততা বা তার নির্দেশের কোনো প্রমাণ নেই বলে দাবি করেছেন তার আইনজীবীরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই দাবি উত্থাপন করা হয়।

জুলাই-আগস্টের গণআন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগে করা মামলায় ইনুর পক্ষে ষষ্ঠ দিনের মতো যুক্তি উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।

যুক্তিতর্কে আইনজীবী বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় আমার মক্কেল হাসানুল হক ইনু সংসদ সদস্য ছিলেন না। কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। এমনকি মামলার সাক্ষীরাও তদন্তে স্বীকার করেছেন যে, হত্যাকাণ্ডের সময় তিনি কুষ্টিয়ায় উপস্থিত ছিলেন না।

মুনসুরুল হক চৌধুরী আরও দাবি করেন, প্রসিকিউশনের মাত্র একজন সাক্ষী ইনুর নির্দেশে হত্যার অভিযোগ তুললেও তিনি নির্দেশের সময় বা পদ্ধতি সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।

শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবীরা যুক্তি উপস্থাপনের জন্য আরও সময় চাইলে আদালত তা মঞ্জুর করেন। ট্রাইব্যুনাল আগামী ৪ মে পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি ঘোষণা করেছেন।

শুনানিকালে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, আবদুস সোবহান তরফদার এবং আবদুস সাত্তার পালোয়ানসহ অন্য প্রসিকিউটররা।

উল্লেখ্য, গত ২ এপ্রিল থেকে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয় যা বর্তমানে চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরওয়েকে হারালে ব্রাজিলের সামনে কারা

যে কারণে বিতর্কের মুখে পড়লো শ্রদ্ধার 'ঈথা' সিনেমা

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী, অভিযুক্ত পলাতক

১০

আলি খামেনির জানাজার আগে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা  

১১

কুমিল্লার নতুন উপজেলা ‘বাঙ্গরা বাজার’

১২

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

১৩

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

১৪

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

১৫

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

১৬

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

১৭

কমলো এলপি গ্যাসের দাম

১৮

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

১৯

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

২০
X