কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

‘ইসলামিক টিভির কাছে থাকা হত্যাযজ্ঞের ফুটেজ ট্রাইব্যুনালে দাখিল করা হবে’

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ব্যারিস্টার শামস ইস্কান্দার। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ব্যারিস্টার শামস ইস্কান্দার। ছবি : কালবেলা

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের সময় ইসলামিক টিভির কাছে থাকা সব ভিডিও আলামত ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার শামস ইস্কান্দার।

সোমবার (১৮ মে) বিকেলে চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শামস ইস্কান্দার বলেন, ‘তৎকালীন সময়ে শাপলা চত্বরের ঘটনার রাতে র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদের কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় ব্রডকাস্ট ইকুইপমেন্ট, কম্পিউটার এবং এডিটিং প্যানেলসহ মূল্যবান যন্ত্রপাতি ধ্বংস করে জোরপূর্বক সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরও সেদিনের ঘটনার সব ধরনের ভিডিও ফুটেজ, নথিপত্র এবং ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশের আলামত সংরক্ষিত রয়েছে। প্রসিকিউশন টিম চাইলে তদন্তের স্বার্থে তারা সব ধরনের আলামত সরবরাহ করবেন এবং প্রয়োজনে আদালতে সাক্ষী দিতেও প্রস্তুত আছেন।’

তিনি বলেন, ‘চলমান একটি লাইভ ঘটনাকে কোনোভাবেই উসকানিমূলকভাবে উপস্থাপন করা সম্ভব নয়। এটি একটি স্বাভাবিক লাইভ সম্প্রচার ছিল। তাছাড়া তৎকালীন অন্য চ্যানেলের তুলনায় আমাদের প্রযুক্তি কম উন্নত থাকায় আমরা অনেক কম সময় লাইভে ছিলাম।’

ইসলামিক টিভি বন্ধের মূল কারণ হিসেবে তারা মনে করেন, এটি কোনো নিয়মতান্ত্রিক বিষয় ছিল না, বরং সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা এবং পারিবারিক আক্রোশের কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল। তারা আশা প্রকাশ করেন, এই তদন্তের মাধ্যমে তারা ন্যায়বিচার পাবেন।

এ সময় ইসলামিক টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজানুল ইসলাম, প্রধান বার্তা সম্পাদক রফিক উজ জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X