কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

গ্যাসের চুলা। ছবি : সংগৃহীত
গ্যাসের চুলা। ছবি : সংগৃহীত

সরবরাহ ঘাটতির কারণে তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহকদের মধ্যে গ্যাসের তীব্র স্বল্পচাপ দেখা দিয়েছে। এতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা ভোগান্তির মুখে পড়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ পরিস্থিতির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (তিতাস গ্যাস)।

সোমবার (২০ জুলাই) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গ্যাস সরবরাহে ঘাটতির কারণে তাদের অধিভুক্ত বেশ কিছু এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি এবং আবাসিক গ্রাহক পর্যায়ে মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। ফলে স্বাভাবিক গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

এ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১১

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

১২

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৩

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

১৪

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

১৫

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৬

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

১৭

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

১৮

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

১৯

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

২০
X