কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

আসামির প্রক্সি দেওয়া সেই নারী ২ দিনের রিমান্ডে 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকার আদালতে ২৯ লাখ টাকা চেক ডিজঅনারের মামলার আসামির হয়ে প্রক্সি দেওয়া সেই মনোয়ারা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২৬ জুন) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।

তথ্যটি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই কামরুল ইসলাম।

জানা গেছে, ২৯ লাখ টাকা চেক ডিজঅনারের অভিযোগে ২০২৫ সালের ২৩ মার্চ নিবেদিতা আহমেদ তুলি নামে একজন সরকারি চাকরিজীবী আদালতে মামলা দায়ের করেন। মামলার ধার্য দিন ছিল গত ১৬ জুন। সে দিন আসামি আদালতে হাজির হননি। ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ তানিয়া সুলতানা লিপির আদালত আসামির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরবর্তী শুনানির দিন রাখা হয় ২০ অগাস্ট।

বৃহস্পতিবার (২৫ জুন) আসামি নাসরিনের হয়ে মনোয়ারাকে আদালতে হাজির করে জামিন আবেদন করেন আইনজীবী হাম্মাদ এমদাদ হোসাইন। পরে ধরা পড়েন মনোয়ারা এবং পুলিশ এসে তাকে নিয়ে যায়।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মিয়া মো. ইব্রাহিম খলিল অপু বৃহস্পতিবার রাতে মামলার মূল আসামি নাসরিন সিকদার, তার হয়ে আদালতে প্রক্সি দিয়ে ধরা পড়া মনোয়ারা বেগম ও আইনজীবী মো. হাম্মাদ এমদাদ হোসাইনকে আসামি করে মামলা করেন। পাশাপাশি অজ্ঞাতনামা এক বা একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে মামলায়।

শুক্রবার মনোয়ারাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে ৩ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার এসআই ওয়ালিদ হোসেন। মনোয়ারার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। বিচারক তার কাছে জানতে চান এ ধরনের কাজ আগেও করেছেন। মনোয়ারা বলেন, ‘না।’

নাসরিন সিকদার কি হয় বিচারক জানতে চান মনোয়ারার কাছে। তিনি বলেন, ‘কিছু না।’ কিছু না হলে কেন করেছেন বিচারকের এমন প্রশ্নে মনোয়ারা বলেন, ‘আমি চেম্বারে কাজ করি। উকিল নিয়ে গেছে।’

এরপর বিচারক মনোয়ারাকে বলেন, ‘তদন্ত কর্মকর্তাকে সব বলে দেবেন।’

পরে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, নাসরিন সিকদারের মামলাটি ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ তানিয়া সুলতানা লিপির আদালতে বিচারাধীন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মনোয়ারা বেগম প্রকৃত আসামি পরিচয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানিকালে তার নাম-ঠিকানা ও মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সঠিকভাবে বলতে পারেনি। আদালতের সন্দেহ হলে তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করে। নথিপত্র, পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে প্রতীয়মান হয় ওই নারী প্রকৃত আসামি না এবং মিথ্যা পরিচয়ে আদালতে হাজির হয়েছেন। নাসরিন সিকদার ও হাম্মাদ এমদাদ হোসাইন মনোয়ারাকে অর্থের প্রলোভন দেখিয়ে প্রকৃত আসামি সাজিয়ে আদালতে উপস্থিত হতে প্ররোচিত করে।

মামলার নথি ও জামিনের দরখাস্ত পর্যালোচনা করে দেখা যায়, হাম্মাদ এমদাদ হোসাইন মামলার নথিভুক্ত ওকালতনামায় নিজের হাতে নাম লিখেছেন এবং ভুয়া ব্যক্তিকে আদালতে উপস্থাপন করেছেন। প্রকৃতপক্ষে এ মামলা পরিচালনার ক্ষমতা তার নেই। আসামিরা পরস্পর যোগসাজসে এ কার্যকলাপের মাধ্যমে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এবং বিচারিক কার্যধারায় প্রতারণামূলকভাবে অন্যের রূপ ধারণ করে মূল্যবান জামানত জাল-জালিয়াতি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাদামাখা পথে কাঁধে চেপে বিয়ের আসরে বর

বন্যায় এইচএসসি পরীক্ষা এক সপ্তাহ পেছানোর দাবি 

ছাদ চুইয়ে বৃষ্টির পানি, ভিজে নষ্টের মুখে সরকারি দলিল

মাঝ রাতে সন্তানদের চিৎকারে ঘরে মিলল গার্মেন্টস শ্রমিকের রক্তাক্ত দেহ

কমতে শুরু করেছে নদ-নদীর পানি, নেই বন্যার শঙ্কা 

সিলেট থেকে প্রায় এক লাখ ঘনফুট পাথর জব্দ

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষী

ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা, দোষীর যাবজ্জীবন

বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি গরীব-দুস্থরা

বিপৎসীমার ১০ সেন্টিমিটার অতিক্রম করল তিস্তার পানি, বড় বিপদের মুখে নিম্নাঞ্চল

১০

ইন্টারনেট ব্যবসায়ীকে ‘ডেভিড ইমিনের’ ফোন, দুদিন পরেই প্রতিষ্ঠানে হামলা

১১

সেমিফাইনালের আগে মেসিকে ঘিরে উদ্বেগ

১২

গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ককে ‘শোকজ’

১৩

ফেসবুকে প্রশাসনের সমালোচনা করায় জকসু সদস্য জাহিদকে প্রক্টর অফিসে তলব

১৪

প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অমিত

১৫

বরিশালে সাংগঠনিক সভায় একাধিক নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১৬

পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু

১৭

দোকানে আটকে রেখে মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

১৮

স্পেন নাকি ফ্রান্স সেমিফাইনালে জিতবে কে, আগাম জানালো এআই

১৯

ব্রাজিল ও ইতালির ইতিহাস বলছে, এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

২০
X