বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০২:৩০ এএম
অনলাইন সংস্করণ

ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা, দোষীর যাবজ্জীবন

আদালত। ছবি: সংগৃহীত
আদালত। ছবি: সংগৃহীত

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে তাকে।

মামলা দায়েরের প্রায় ১০ বছর পর সোমবার (১৩ জুলাই) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রাকিবুল ইসলাম দণ্ডাদেশ দিয়েছেন।

দণ্ডিত আল-আমিন হাওলাদার (৩৩) বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউপির বরীন্দ্রনগর গ্রামের মৃত আইয়ুব আলী হাওলাদারের ছেলে। রায় ঘোষণার সময় সে আদালতে উপস্থিত ছিলেন।

তথ্য নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, আদালতের রায়ে- ধর্ষণের ফলে জন্ম নেওয়া সন্তানের জৈবিক পিতা হিসেবে দণ্ডিতকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

এছাড়াও শিশুর ভরণপোষণ দণ্ডিতদের সম্পত্তি থেকে আদায় করা এবং তার অবর্তমানে শিশুটির তত্ত্বাবধায়ক হিসেবে থাকবেন জেলা ম্যাজিস্ট্রেট। শিশু মরিয়মের জন্ম নিবন্ধনের জন্য দণ্ডিতের জাতীয় পরিচয়পত্র জমা নিয়ে কার্যক্রম সম্পন্নেরও নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, নানা বাড়ি বরীন্দ্র নগরে থেকে পড়াশুনা করতো কলেজছাত্রী। নানার ঘরে টিভি দেখতে আসতো আল-আমিন। ২০১৬ সালের ২০ ফেব্রুয়ারি ছাত্রীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে আল-আমিন। পরে বিয়ের প্রলোভনে আরও একাধিকবার ধর্ষণ করে। এতে ওই ছাত্রী গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি প্রকাশ পায়।

এ ঘটনায় ২০১৬ সালের ২৪ জুন ছাত্রীর মা বাদী হয়ে আল-আমিনকে আসামি করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা, থানার উপ-পরিদর্শক বশির আহম্মেদ একই বছরের ৩১ জুলাই আল-আমিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। বিচারক ১১ জনের সাক্ষ্য নিয়ে সোমবার দুপুরে এই রায় দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিফাইনালে সুখবর পেল ইংল্যান্ড, দুশ্চিন্তায় আর্জেন্টিনা

ইরানকে দুর্বল করতে টানা তৃতীয় রাতে ইরানে বিমান হামলা

নিয়োগ দিচ্ছে কারিতাস, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৩ জনের মরদেহ উদ্ধার

১৪ জুলাই / আজকের নামাজের সময়সূচি

হরমুজ প্রণালির নাম ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল অব দ্য স্ট্রেট’ দিতে চায় যুক্তরাষ্ট্র

সড়কে ঝরল নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রাণ

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সকালের মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস

ভিপিএল মডেলে কৈশোরবান্ধবসেবা কেন্দ্রে আগ্রহ বেড়েছে কিশোর-কিশোরীর

১০

আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

ট্যাগ কর্মকর্তারা অনুপস্থিত / ধার করা কর্মকর্তা দিয়েই চলছে এইচএসসি পরীক্ষা

১২

কাদামাখা পথে কাঁধে চেপে বিয়ের আসরে বর

১৩

বন্যায় এইচএসসি পরীক্ষা এক সপ্তাহ পেছানোর দাবি 

১৪

ছাদ চুইয়ে বৃষ্টির পানি, ভিজে নষ্টের মুখে সরকারি দলিল

১৫

মাঝ রাতে সন্তানদের চিৎকারে ঘরে মিলল গার্মেন্টস শ্রমিকের রক্তাক্ত দেহ

১৬

কমতে শুরু করেছে নদ-নদীর পানি, নেই বন্যার শঙ্কা 

১৭

সিলেট থেকে প্রায় এক লাখ ঘনফুট পাথর জব্দ

১৮

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষী

১৯

ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা, দোষীর যাবজ্জীবন

২০
X