কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০৩:০৪ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

‘সোশ্যাল মিডিয়াতে যেন না দেখানো হয়, আপনারা সফল কাপল’, মুশতাক-তিশাকে আদালত

খন্দকার মুশতাক আহমেদ এবং সিনথিয়া ইসলাম তিশা। পুরোনো ছবি
খন্দকার মুশতাক আহমেদ এবং সিনথিয়া ইসলাম তিশা। পুরোনো ছবি

আলোচিত খন্দকার মুশতাক আহমেদ এবং সিনথিয়া ইসলাম তিশা দম্পতিকে নতুন করে নির্দেশনা দিয়েছেন ট্রাইব্যুনাল। তাদের বলা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে যেন না দেখানো হয়, আপনারা সফল কাপল।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক শওকত আলীর আদালত এ আদেশ দেন।

এদিন ধর্ষণ মামলা থেকে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজছাত্রীকে প্রলোভন ও ধর্ষণের অভিযোগের মামলায় প্রতিষ্ঠানটির গভর্নিং বডির দাতাসদস্য খন্দকার মুশতাক আহমেদ ও কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকে অব্যাহতির সুপারিশ করে পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির বিষয়ে আদেশের দিন ধার্য ছিল। এ জন্য আদালতে হাজির হন এই আলোচিত দম্পতি।

মামলার শুনানিতে বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী নারাজি বিষয়ে শুনানি করেন। তিনি বলেন, ‘আসামি মুশতাক আহমেদ বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। কাপল হিসেবেও তারা সমাজে খারাপ দৃষ্টান্ত সৃষ্টি করছেন। সমাজে দেখানোর চেষ্টা করছেন তারা সফল কাপল; যা সমাজে খারাপ প্রভাব ফেলছে। তরুণ প্রজন্মের মধ্যে খারাপ মনোভাব তৈরি হচ্ছে। অনেকেই তাকে সুগার ড্যাডি বলে আখ্যায়িত করেন। অলরেডি বিভিন্ন মিডিয়াতেও বিষয়টি খারাপ নজির সৃষ্টি হয়েছে।’

আসামি ভিকটিমকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে জোর করে বিয়ে করেছেন অভিযোগ করেন ওমর ফারুক ফারুকী। সমাজে যাতে এই ধরনের উদাহরণ সৃষ্টি না হয়, সেজন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করেন এই আইনজীবী।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী খোন্দকার হাসান শাহরিয়ার এর বিরোধিতা করে বলেন, ‘বাদীকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে না। আদালতের নির্দেশ অনুযায়ী তারা আদালতে হাজির হয়েছেন। আসামিদের স্থায়ী জামিনের আবেদন করছি। আসামিরা বিভিন্ন মিডিয়াতে ভিডিও দেওয়ায় বন্ধ করেছেন।’

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক বলেন, ‘মৌখিকভাবে বলা হচ্ছে, এরপর যদি বাদীকে কোনো হুমকি-ধমকি দেওয়া হয়, আপনার (মুশতাক) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়াও সোশ্যাল মিডিয়াতে যেন না দেখানো হয়, আপনারা সফল কাপল। সমাজের কেউ যেন এর দ্বারা প্রভাবিত না হয়, সেই ধরনের কোনো ভিডিও যেন দেখা না যায়।’

তখন আসামিপক্ষের আইনজীবী বলেন, ‘স্যার আপনার নির্দেশ অনুযায়ী কোনো প্রকার ভিডিওবার্তা আসামিরা দেননি। এমনকি টিকটকও করেন না তারা।’ তখন বিচারক বলেন, ‘টিকটক করলে কোনো সমস্যা নেই। সমাজে খারাপ প্রভাব পড়ে, এমন ভিডিও না করলেই হবে।’

বিচারক আসামিদের স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

জানা যায়, গত বছর ১ আগস্ট ওই ছাত্রীর বাবা আদালতে মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে গুলশান থানার অফিসার ইনচার্জকে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের আদেশ দেন। মামলায় মুশতাকের সঙ্গে আসামি করা হয় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকে। এরপর তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই সোহেল রানা মামলা দায়েরে তথ্যগত ভুল হয়েছে উল্লেখ করে আসামিদের অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমজী ইপিজেডে আগুন: আনসারের দ্রুত সাড়ায় সফল যৌথ অভিযান

টি-টোয়েন্টি সিরিজও লজ্জার পরাজয়ে শুরু টাইগারদের

ক্রিয়েটিভ ইকোনমি: বাংলাদেশের সফট পাওয়ারের অব্যবহৃত অস্ত্র

ঢাবিতে বিদ্যুৎ বিভ্রাটে ছাত্রশক্তির অনুষ্ঠান দেরিতে শুরু, নাহিদের ক্ষোভ

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার আবেদন, ৭৮ লাখ মানুষের স্বাক্ষর

কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাংলাদেশের হাউজিং সেক্টরের উন্নয়নে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাহুবলের ওসি সাইফুল ক্লোজড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তেল রপ্তানি করছে ইরান

ইংল্যান্ডের বিপক্ষে কেন নেভি ব্লু জার্সি পরে খেলবে আর্জেন্টিনা?

১০

চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ৩ দোকানে জরিমানা

১১

বিশ্বকাপের ফাইনালে ফুটবলের নিয়ম ভাঙার পথে হাঁটছে ফিফা

১২

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ও শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদ 

১৩

বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা, গ্রেপ্তার ৮

১৫

মিডল্যান্ড ব্যাংকের ‘টেকসই অর্থায়ন, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

১৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ কখন কোথায়, মোবাইলে ‘লাইভ’ দেখবেন যেভাবে

১৭

শিক্ষার্থীদের আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতাকে বহিষ্কার

১৮

খামেনির জানাজায় ৪ কোটির বেশি মানুষ অংশ নিয়েছে: ইরান

১৯

যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার 

২০
X