স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৮:১২ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি সিরিজও লজ্জার পরাজয়ে শুরু টাইগারদের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জিম্বাবুয়েতে বাংলাদেশ দলের সময়টা কাটছে বিভীষিকার মতো। টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর হারতে হয়েছে ওয়ানডে সিরিজও। তৃতীয় ওয়ানডেতে সান্ত্বনার জয় এলেও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ফের হারের মুখ দেখেছে বাংলাদেশ।

বুলাওয়েতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক তাওহীদ হৃদয়। দুই ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি উড়ন্ত সূচনা এনে দেন জিম্বাবুয়েকে। ৯ বলে ১৪ রান করে মারুমানি বিদায় নিলেও বেনেট রানের চাকা সচল রাখেন। ডিওন মেয়ার্স একপ্রান্ত আগলে রাখতে গিয়ে ২০ বলে ২০ রান করে বিদায় নিলে বোলারদের ওপর চড়াও হন অধিনায়ক সিকান্দার রাজা। ১৩ বলে ২০ রান করে তিনি সাজঘরে ফেরার আগে অবশ্য বেনেটকে বিদায় নিতে হয়। তার আগে ৩০ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৪৪ রানের কার্যকরী ইনিংস খেলেন এই ওপেনার। শেষদিকে ২৫ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন রায়ান বার্ল। ১০ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন ব্র্যাড ইভান্স।

বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত শুরু পান নাহিদ রানা। মাত্র ৩ রান খরচ করে চারটি উইকেট শিকার করে ফেলেন তিনি। যদিও শেষ ওভারে খরচ করেন ১৮ রান। মোহাম্মদ সাইফউদ্দিন পান জোড়া উইকেট।

জবাব দিতে নেমে বাংলাদেশ প্রথমে হারায় সাইফ হাসানকে। খোলসবন্দী সাইফ ১৫ বলে রান করেন মোটে ১২। তানজিদ তামিম ৮ বলে ১৬ রান করলেও থিতু হতে পারেননি। পারভেজ হোসেন ইমন, অধিনায়ক তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান- প্রত্যেকেই ছিলেন মলিন।

প্রায় ৩ বছর পর একাদশে ফেরা ইয়াসির আলী এক প্রান্ত আগলে রেখে ৩৮ বলে ৫৪ রানের ইনিংস খেলেন, হাঁকান দুটি চার ও তিনটি ছক্কা। তবে তা শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। শেষদিকে ১৮ বলে ১৯ রান করেন শেখ মেহেদী হাসান। মাত্র ১৩৮ রানে গুটিয়ে গেলে ৩২ রানের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

জিম্বাবুয়ের পক্ষে রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি ৪টি করে উইকেট শিকার করেন।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

থানায় সেবা নিতে এসে কেউ যেন কষ্ট না পায়: আইজিপি

মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীরা

তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

১০

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

১২

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

১৩

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১৪

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১৫

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

১৬

বান্দরবানে রথযাত্রা উদযাপন

১৭

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১৮

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১৯

সাবেক ইংল্যান্ড তারকাকে ‘মূর্খ’ বললেন রোমেরো

২০
X