কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আদালতের নির্দেশে ইতালিতে স্বস্তি পেলেন ১০ বাংলাদেশি

আলবেনিয়ায় অভিবাসন প্রসেসিং সেন্টার। ছবি : সংগৃহীত
আলবেনিয়ায় অভিবাসন প্রসেসিং সেন্টার। ছবি : সংগৃহীত

অভিবাসনপ্রত্যাশীদের আলবেনিয়ার একটি ক্যাম্পে পাঠিয়েছিল ইতালি। এ তালিকায় ১০ বাংলাদেশি ছিলেন। তবে আদালতের নির্দেশে তারা আপাতত স্বস্তি পেয়েছেন।

শনিবার (১৯ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোমের একটি আদালত আলবেনিয়ায় পাঠানো অভিবাসনপ্রত্যাশীদের ফেরত আনার নির্দেশ দিয়েছেন। ফলে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির করা পাঁচ বছরের চুক্তি শুরুতেই বড় হুমকির মুখে পড়েছে।

বিবিসি জানিয়েছে, নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্যে ১২ জন অভিবাসীকে আলবেনিয়ার উত্তরাঞ্চলে একটি ক্যাম্পে পাঠিয়েছিল ইতালি। তাদের মধ্যে ১০ জন বাংলাদেশি ও দুজন মিসরীয় ছিলেন।

রোমের একটি আদালত জানিয়েছে, এসব অভিবাসনপ্রত্যাশীদের ইতালিতে ফিরিয়ে আনা উচিত। কেননা তারা এমন দেশ থেকে এসেছেন যেখানে তাদের ফেরা নিরাপদ নয়।

ইতালির সরকার জানিয়েছে, তারা আদালতের রায়কে চ্যালেঞ্জ করবেন। কেননা কোন দেশ নিরাপদ তা আদালতের বলার বিষয় নয়। এটি সরকারের বিষয়। এ নিয়ে সোমবার তিনি মন্ত্রিসভার বৈঠকও ডেকেছেন।

ইতালির সরকার অভিবাসনপ্রত্যাশীদের জন্য আলবেনিয়ায় দুটি আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে। এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নভুক্ত এ দেশটি অবৈধ অভিবাসীদের ঠেকাতে তাদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয় এমন কোনো দেশে সরিয়ে নিচ্ছে।

ইতালি জানিয়েছে, নিরাপদ হিসেবে শ্রেণিবদ্ধ দেশগুলো থেকে বাছাই করা পুরুষদের আলবেনিয়ায় পাঠানো হবে। এ তালিকায় ২১টি দেশ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো বাংলাদেশ, মিসর, আইভরি কোস্ট এবং তিউনিসিয়া। গত বছরে এ চার দেশ থেকে ইতালিতে গেছেন ৫৬ হাজার ৫৮৮ অভিবাসনপ্রত্যাশী।

আলবেনিয়া সরকারের সঙ্গে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে একটি চুক্তি করেছে ইতালি। চুক্তি অনুসারে অভিবাসনপ্রত্যাশীদের আবেদন যাচাই–বাছাইয়ের প্রক্রিয়াকালে তাদের আলবেনিয়ায় রাখা হবে। দেশটিতে প্রতিবছর নিরাপদ দেশগুলো থেকে আসা সর্বোচ্চ ৩৬ হাজার অভিবাসনপ্রত্যাশীকে পাঠানো যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন নেতার রোগমুক্তি কামনায় ১২ দলীয় জোটের দোয়া 

গুণীদের সম্মান জানালে গর্বিত জাতি হবে বাংলাদেশ: মঈন খান

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হতে পারে, সমীকরণ কী বলছে?

সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

১১ হাজার নাবিককে উদ্ধার করতে হরমুজে চালানো হবে অভিযান

ডিসি সারওয়ারের বদলি নিয়ে যা বললেন শ্রমমন্ত্রী

১/১১ সরকারের সময়ে তারেক রহমানের নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

বিরোধীরা ফ্যাসিস্ট চিন্তা-চেতনা লালন করে: রিজভী

মাদক নিয়ে বিরোধের জেরে খুন, বিকৃত করা হয় মরদেহ

রাশিয়ায় শ্রম উইং নিয়ে প্রকাশিত কালবেলার সংবাদের প্রতিবাদ দূতাবাসের

১০

এজলাসে তিথিকে নিয়ে বিতর্ক, ইকরার আরেক বিয়ের তথ্য, আইনজীবীদের হট্টগোল 

১১

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!

১২

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে ইসরায়েলবিরোধী ২ বামপন্থির জয়  

১৩

বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে

১৪

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

১৫

এবার মনিপুর স্কুলে শিক্ষা ক্যাডারের ৫ শিক্ষক নিয়োগ

১৬

‘মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করবে সরকার’

১৭

‘স্মরণকালের সেরা গোল’ যেভাবে কেড়ে নিল ভিএআর!

১৮

অর্থনীতিতে গতি আনতে এসএমই খাতকে চাঙ্গা করা সরকারের অগ্রাধিকার: শিল্পমন্ত্রী 

১৯

‘আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে’

২০
X