কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০৭:২৮ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মেট্রোরেল আইনের প্রথম মামলায় পুলিশের চূড়ান্ত প্রতিবেদন

মেট্রোরেল আইনের প্রথম মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। ছবি : সংগৃহীত
মেট্রোরেল আইনের প্রথম মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। ছবি : সংগৃহীত

গত বছরের এপ্রিলে মেট্রোরেলে ঢিল ছুড়ে কাচ ভাঙার ঘটনায় রাজধানীর কাফরুল থানায় মেট্রোরেল আইনে প্রথম মামলা দায়ের হয়। এ ঘটনায় কোনো আসামি শনাক্ত না হওয়ায় তদন্ত শেষে গত ২২ ফেব্রুয়ারি কাফরুল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল বাতেল আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

সোমবার (১৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলামের আদালত এ চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন।

আদালতের কাফরুল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক রয়েল এ তথ্য জানিয়েছেন।

২০২৩ সালের ৩০ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থানে মেট্রোরেল লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। ওই ঘটনায় ১ মে মেট্রোরেলের লাইন অপারেশন শাখার সহকারী ব্যবস্থাপক সামিউল কাদের বাদী হয়ে রাজধানীর কাফরুল থানায় একটি মামলা করেন। ঢিল ছোড়ায় মেট্রোরেলের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, মামলার অভিযোগ অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মেট্রোরেল আইন-২০১৫ এর ৩৫ ও ৪৩ ধারাসহ দণ্ডবিধি ৪২৭ ধারায় অপরাধ প্রাথমিকভাবে সত্য প্রতীয়মান হয়েছে। কিন্তু মামলা হওয়ার পর থেকে বিভিন্ন কলাকৌশলে তদন্ত অনুসন্ধান করা এবং সংঘটিত ঘটনায় ক্ষতিগ্রস্ত মেট্রো ট্রেন রেক-৪-এ স্থাপন করা সিসি ক্যামেরা পর্যবেক্ষণসহ ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত আসামি শনাক্ত করা সম্ভব হয়নি। সেহেতু মামলাটি আরও তদন্ত করে ভবিষ্যতে সুফল পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে মামলা পুনরুজ্জীবিত করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

১০

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

১১

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১২

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

১৩

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

১৪

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

১৫

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১৬

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১৮

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৯

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

২০
X