শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

মানবকণ্ঠের সাবেক সম্পাদক দুলাল চৌধুরীর বাসায় অজ্ঞাত সন্ত্রাসীদের বোমা হামলা

দুলাল চৌধুরী | ছবি: সংগৃহীত
দুলাল চৌধুরী | ছবি: সংগৃহীত

পেট্টোল বোমা হামলা হয়েছে দৈনিক মানবকণ্ঠের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক দুলাল আহমদ চৌধুরী বাসায়। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে ২টি মোটরসাইকেল যোগে ৪/৫ যুবক এসে তার ১১/এ সেন্টাল রোডের বাসায় প্রবেশের চেষ্ঠা করে। বাড়ির মুল গেইট বন্ধ থাকায় এবং নিরাপত্তাকর্মি গেইট খুলে না দেয়ায় হামলাকারীরা ভেতরে ঢুকতে পারেনি। এক পর্যায়ে তারা গেইটের বাহির থেকে দুলাল আহমদ চৌধুরীর ফ্ল্যাট লক্ষ্য করে পেট্টোল বোমা নিক্ষেপ করে। খবর পেয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

বাড়ির নিরাপত্তাকর্মি মো. আলতাফ হোসেন জানান, ২টি মোটরসাইকেল যোগে ৫/৬ যুবক এসে বাড়ীর ভেতরে ঢুকতে চায়। তিনি তাদের পরিচয় এবং কার বাসায় যাবে জানতে চান। যুবকরা জানায়, তারা সাংবাদিক, দুলাল আহমদ চৌধুরীর অফিস থেকে এসেছে। উনার সঙ্গে তাদের জরুরী বৈঠক আছে। নিরাপত্তাকর্মি ইন্টারকর্মে দুলাল আহমদ চৌধুরীর বাসায় যোগাযোগের চেষ্ঠা করলে যুবকরা বাধা দেয় এবং গেইট খুলে দিতে চাপ সৃষ্টি করে। অনুমতি ছাড়া আলতাফ হোসেন গেইট খুলতে অপারগতা জানালে যুবকরা উত্তেজিত হয়ে গালিগালাজ ও গেইটে লাথি মারতে থাকে। মুহূর্তে মধ্যে তারা গেইটের বাহির থেকে চারতলায় দুলাল আহমদ চৌধুরীর ফ্ল্যাট লক্ষ্য করে একটি পেট্টোল বোমা ছুড়ে মারে। বোমা বাসার দেয়ালে আঘাত করে প্রচণ্ড বিস্ফোরণের পর নিচে পেট্টোলের আগুন ছড়িয়ে পড়ে। এসময় পুরো সেন্টাল রোডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বোমা নিক্ষেপ করে যুবকরা মোটরসাইকেলযোগে দ্রুত চলে যায়।

খবর পেয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল গনি সাবু একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ফোনে কালবেলা প্রতিবেদককে জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। বোমা বাসার ভেতরে না পড়ায় বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি বলেন, বোমা নিক্ষেপ করেই হামলাকারীরা পালিয়ে গেছে।

দুলাল আহমদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘ঘটনার সময় আমি বাসার ভেতরে ছিলাম। বাসার দেয়ালে বিস্ফোরণের আওয়াজে চরম আতঙ্কিত হয়ে পড়ি। লোকজনের চিৎকার শুনে বাসার বেলকনিতে বের হলে লোকজন আমাকে বাসার ভেতরে অবস্থানের অনুরোধ করেন, আমি যেন বাহিরে বের না হই। আমি তাৎক্ষণকি নিউমার্কেট থানার ওসিকে ফোন করে বোমা হামলার কথা জানিয়েছি। কিছুক্ষণ আগে পুলিশ এসেছে।

হামলার কারণ কিংবা কারা বোমা হামলা করেছে সে সম্পর্কে দুলাল আহমদ চৌধুরী তাৎক্ষণিক কিছু বলতে পারেননি। তবে তিনি বলেন, পত্রিকায় প্রকাশিত একাধিক রিপোর্টের কারণে প্রভাবশালী কিছু ব্যক্তি একের পর এক আমার উপর মামলা ও হামলাসহ নানাভাবে হয়রাণী করছে। একের পর এক ফোনে হুমকি দিচ্ছে। গত মার্চ মাসে কুড়িলে তার গাড়ীতে হামলার ঘটনায় পুলিশ কোনো পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, এসব ঘটনায় সরকারের শীর্ষ পর্যায়ের কিছু ব্যক্তির যোগসাজোস রয়েছে।

কালবেলা/এসওআর/বিএনএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X