বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৫:৩৪ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৬, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে বদলি, দুর্নীতির অভিযোগে তদন্তের সিদ্ধান্ত

ডিএসসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মো. আনিছুর রহমান। ছবি : সংগৃহীত
ডিএসসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মো. আনিছুর রহমান। ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মো. আনিছুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই দিনে তাকে ডিএসসিসি থেকে বগুড়া সিটি করপোরেশনে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি আদেশে এ তথ্য জানানো হয়।

একটি আদেশে আনিছুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলামকে। অন্য আদেশে আনিছুর রহমানকে বগুড়া সিটি করপোরেশনে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) পদে অথবা সমমানের কোনো শূন্য পদে বদলি করা হয়।

তদন্তসংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ডিএসসিসির যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিছুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থ আত্মসাৎ, টেন্ডার-বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে সরেজমিন তদন্ত করে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে প্রতিবেদন জমা দিতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে সংশ্লিষ্ট কাগজপত্রও পর্যালোচনা করতে বলা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে তদন্তকাজে প্রয়োজনীয় সহযোগিতা করতে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়েছে। চিঠির অনুলিপি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দপ্তর, স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব ও ডিএসসিসির প্রশাসকের দপ্তরসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া হয়েছে।

অন্যদিকে বদলির আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে আনিছুর রহমানকে বগুড়া সিটি করপোরেশনে বদলি করা হয়েছে। তিনি নিজের বেতনক্রম অনুযায়ী বেতন ও বদলি হওয়া পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

আনিছুর রহমান দীর্ঘদিন ধরে ডিএসসিসির যান্ত্রিক বিভাগে দায়িত্ব পালন করছেন। সিটি করপোরেশনের গাড়ি ও যন্ত্রপাতি কেনা, মেরামত, রক্ষণাবেক্ষণ ও বিভিন্ন প্রকল্পের যান্ত্রিক কাজের সঙ্গে এই বিভাগ যুক্ত। ফলে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে প্রকল্পের দরপত্র, কেনাকাটা, বিল পরিশোধ এবং সংশ্লিষ্ট নথিপত্র গুরুত্ব পেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১২

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৩

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৪

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৫

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৬

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৭

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৮

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৯

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

২০
X