কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ০৬:০৭ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে এটিএম বুথের নিরাপত্তা কর্মীকে কুপিয়ে হত্যা

শাহজাদপুরের মাইশা চৌধুরী টাওয়ারের নিচে থাকা মধুমতি ব্যাংকের এটিএম বুথ। ছবি : সংগৃহীত
শাহজাদপুরের মাইশা চৌধুরী টাওয়ারের নিচে থাকা মধুমতি ব্যাংকের এটিএম বুথ। ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশান থানার শাহজাদপুর এলাকায় মধুমতি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নিরাপত্তা কর্মীর নাম হাসান মাহমুদ (৫৫)।

বুধবার (১০ এপ্রিল) ভোর সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম।

তিনি বলেন, গুলশানের প্রগতি সরণি সড়কের শাহজাদপুর এলাকায় মাইশা চৌধুরী টাওয়ার নামের একটি বহুতল ভবনের নিচে থাকা মধুমতি ব্যাংকের এটিএম বুথে কর্মরত নিরাপত্তা কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর ৫টা থেকে ৫টা ২০ মিনিটের মধ্যে এই ঘটনা ঘটে। তবে দুর্বৃত্তরা এটিএম বুথ থেকে টাকা নিতে ব্যর্থ হয়ে এমন কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।

গুলশান থানার ওসি আরও বলেন, এ ঘটনায় এটিএম বুথসহ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১০

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১১

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১২

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৩

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৫

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৬

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৭

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৮

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৯

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০
X