জবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

উপাচার্যের অগোচরে জবির রেজিস্ট্রার দপ্তরে বড় রদবদল

রেজিস্ট্রার গিয়াস উদ্দিন ও জবির লোগো। ছবি : সংগৃহীত
রেজিস্ট্রার গিয়াস উদ্দিন ও জবির লোগো। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের ও কোষাধ্যক্ষের অনুমতি ছাড়াই রেজিস্ট্রার দপ্তরের ২৪ কর্মকর্তাকে অভ্যন্তরীণ বদলি করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।

গত ২২ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক অফিস আদেশে এ পরিবর্তন কার্যকর করা হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম গত ১৮ সেপ্টেম্বর বিদেশে যান ছুটিতে। এর পরপরই রেজিস্ট্রার এই আদেশ জারি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সিনিয়র কর্মকর্তা অভিযোগ করে বলেন, উপাচার্য ছুটিতে যাওয়ার সঙ্গে সঙ্গেই রেজিস্ট্রার তড়িঘড়ি করে বদলির আদেশ দেন। তার এ ধরনের ক্ষমতা নেই। এটি সম্পূর্ণ স্বেচ্ছাচারিতা।

বিশ্ববিদ্যালয়ের আইন কর্মকর্তা অ্যাডভোকেট রঞ্জন কুমার দাসের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয় আইন কিংবা সংবিধিতে রেজিস্ট্রারের এমন ক্ষমতা উল্লেখ নেই। তবে বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এর ১৩(ছ) ধারায় বলা হয়েছে, রেজিস্ট্রার সংবিধি ও বিশ্ববিদ্যালয়ের বিধি দ্বারা নির্ধারিত অথবা একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট বা ভাইস-চ্যান্সেলর কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন।

অভিযোগ প্রসঙ্গে রেজিস্ট্রার গিয়াস উদ্দিন বলেন, এটি বদলি নয় বরং অভ্যন্তরীণ দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এর জন্য উপাচার্যের অনুমতি প্রয়োজন হয় না। তবে তিনি স্বীকার করেন, বিশ্ববিদ্যালয় আইন বা সংবিধিতে এর সুস্পষ্ট উল্লেখ নেই।

রুটিন দায়িত্বে থাকা কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন বলেন, বিষয়টি আমি শুনেছি, তবে এতে আমার কোনো কনসার্ন ছিল না। উপাচার্য ছুটিতে আছেন, তিনি আদেশ দিয়েছেন কি না, সে বিষয়েও আমি কিছু জানি না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। বিষয়টি আমার নজরে এসেছে এবং আলোচনা চলছে। যৌক্তিক সমাধান হবে ইনশাআল্লাহ। কেন রেজিস্ট্রার এ কাজ করেছেন, তা আমি জানি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

১০

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১১

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১২

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১৩

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৫

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৭

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৮

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৯

আজকে স্বর্ণের বাজারদর

২০
X