চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

চাকসু ও হল সংসদ নির্বাচনে প্রতি ৩০ ভোটারে প্রার্থী একজন

চাকসু ভবন। ছবি : কালবেলা
চাকসু ভবন। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ৯০৭ জন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন।

এ ছাড়া মনোনয়নপত্রে ত্রুটি থাকায় আরও চারজনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে ২৭ হাজার ৫২১ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। সে হিসেবে প্রতি ৩০ ভোটারে একজন প্রার্থী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী। তিনি বলেন, এখন পর্যন্ত কারও প্রার্থিতা নিয়ে আপত্তি আসেনি। তবে ডোপ টেস্টের ফলাফলের ভিত্তিতে তালিকায় পরিবর্তন আসতে পারে।

তিনি আরও বলেন, বিকেল পর্যন্ত কেন্দ্রীয় সংসদে ১১ জন ও হল সংসদে ৯ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। বাতিল হয়েছেন আরও চারজন। ফলে ৯৩১ জনের মধ্যে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী থাকছেন ৯০৭ জন।

নির্বাচন কমিশন অফিস জানায়, কেন্দ্রীয় সংসদে ১১ প্রার্থী ও হল সংসদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। আর তথ্যগত ভুল থাকায় ৪ জনের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে।

কেন্দ্রীয় সংসদের পদগুলো থেকে সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক, সাহিত্য-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক এবং স্বাস্থ্যবিষয়ক সম্পাদকসহ মোট ১১ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

অন্যদিকে হল সংসদের মধ্য থেকে আলাওল হল, শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল, অতিশ দীপঙ্কর হল, বিজয় ২৪ হল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল, শহীদ ফরহাদ হোসেন হল ও শাহজালাল হলে বিভিন্ন পদ থেকে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এদিকে নির্বাচন উপলক্ষে ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার কথা থাকলেও নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধু ১৫ ও ১৬ অক্টোবরের পরীক্ষা স্থগিত থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১০

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১১

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১২

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৪

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৫

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৬

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৭

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৯

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

২০
X