কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০১ এএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভাকে জবি সাদা দলের অভিনন্দন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর এককভাবে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ তাঁর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল।

মঙ্গলবার (১ে৭ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক মোস্তফা হাসান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদদীন গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বিবৃতিতে এ কথা জানান।

সাদা দলের নেতৃবৃন্দ ব‌লেন, দীর্ঘ ১৭ বৎসর পর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বিএনপির নেতৃত্বাধীন জোট দুই তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করায় জবি সাদা দলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

নেতৃবৃন্দ আরও বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের পর জনগণের ভোটের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে এই নতুন সরকার গঠিত হয়েছে। নবগঠিত মন্ত্রিসভার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের উষ্ণ অভিনন্দন।

নেতৃবৃন্দ প্রত‍্যাশা ব‍্যক্ত করে বলেন, নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে নবগঠিত সরকার বাংলাদেশের মানুষের কল্যাণে নতুন ইতিহাস সৃষ্টি করবেন। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় নতুন সরকার আন্তরিক হবে এবং তাদের নেতৃত্বে এক নতুন জাতীয় ঐক্য গড়ে উঠবে।

সাদা দলের নেতারা আরও প্রত্যাশা ব‍্যক্ত করে বলেন, নতুন প্রধানমন্ত্রীর মাতার হাতে প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রভূত উন্নয়ন নতুন প্রধানমন্ত্রীর হাতেই সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১০

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১২

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৩

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৪

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৫

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৬

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১৭

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৮

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৯

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

২০
X