বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১১:২২ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

‘দুঃখজনক, ইনশাআল্লাহ আগামীবার’

ব্রাজিলের বিদায়ে হৃদয় ভাঙল সাফা কবিরের
মাঠে বসে ব্রাজিলের বিদায় দেখছেন অভিনেত্রী সাফা কবির। ছবি : সংগৃহীত
মাঠে বসে ব্রাজিলের বিদায় দেখছেন অভিনেত্রী সাফা কবির। ছবি : সংগৃহীত

চলমান ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নরওয়ের কাছে হেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের আকস্মিক বিদায়ে হতাশা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। সেই ধাক্কা লেগেছে বাংলাদেশের বিনোদন অঙ্গনেও।

প্রিয় দলের বিদায়ে আবেগাপ্লুত হয়েছেন অভিনেত্রী সাফা কবির। তবে তিনি আশাবাদও ব্যক্ত করেছেন- আগামী বিশ্বকাপে ব্রাজিল ঘুরে দাঁড়াবে।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে ম্যাচটি সরাসরি উপভোগ করেন সাফা কবির। ব্রাজিলের ২-১ গোলে পরাজয় এবং টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর স্টেডিয়ামের বাইরে থেকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে দেখা যায়, ব্রাজিলের জার্সির ওপর বাংলাদেশের জাতীয় পতাকা কাঁধে জড়িয়ে হাঁটছেন এই অভিনেত্রী।

ভিডিওতে চোখে সানগ্লাস পরে বিষণ্ণ ভঙ্গিতে তাকে বলতে শোনা যায়, এই মুহূর্তে মন ভালো নেই, দুঃখজনক। তবে আগামী বিশ্বকাপে ইনশাআল্লাহ, আমরা আসব।

পোস্টের ক্যাপশনে তিনি একটি ভাঙা হৃদয়ের ইমোজি দিয়ে লেখেন, ‘ইনশাআল্লাহ নেক্সট টাইম (আগামীবার)।’

এর আগে ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে দাঁড়িয়ে আছেন সাফা কবির। সেই পোস্টে বাংলাদেশের ফুটবল নিয়ে নিজের স্বপ্নের কথাও জানান তিনি।

ক্যাপশনে লেখেন, আজ আমি ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ব্রাজিলকে সমর্থন করতে এসেছি। কিন্তু আমার হৃদয়ের গভীরে আরেকটা স্বপ্ন আছে- একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে, আর আমি এখানে দাঁড়িয়ে গর্বের সঙ্গে আমার নিজের দেশকে সমর্থন করব।

এদিকে একই ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও।

উল্লেখ্য, মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

দয়া করে ফিলিস্তিনিদের বাঁচতে দিন, বিশ্বকাপে মিসরের কোচ

একযোগে ইরানে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

ছেলের স্মৃতিতে বিনামূল্যে তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পানি পান করান মুন্নু শেখ

যবিপ্রবিতে খেলা দেখাকে কেন্দ্র করে মারামারি, সাংবাদিকদের ওপর হামলা

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ‘কঠোর প্রতিক্রিয়ার’ হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস

দাবদাহে পুড়ছে স্পেন, ৪৪ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা

সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা ফাইয়াজ নিহত

১০

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পাশে দাঁড়াতে ফ্রান্সের নতুন উদ্যোগ

১১

৮ জুলাই  / ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনাবলি

১২

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

ইরানের তেল বিক্রির অনুমতি বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

১৫

ইরানে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

ইরানের বিরুদ্ধে বার্তা দিল বাহরাইন

১৭

বাগবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

১৮

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

১৯

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

২০
X