বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০৭:৪৫ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

গোবিন্দের বক্তব্যে ‘সন্তুষ্ট’ নয় পুলিশ

গোবিন্দের বক্তব্যে ‘সন্তুষ্ট’ নয় পুলিশ
গোবিন্দের বক্তব্যে ‘সন্তুষ্ট’ নয় পুলিশ

নিজের রিভলবার থেকে গুলিবিদ্ধ হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। ভুলবশত নিজের লাইসেন্স করা রিভলবারের গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি এই অভিনেতা। মুম্বাইয়ের জুহুর ক্রিটি কেয়ার হাসপাতালের তার পা থেকে গুলি বের করা হয়েছে। এখন সেখানে চিকিৎসাধীন রয়েছেন গোবিন্দ।

গতকাল জানানো হয়েছিল, ৪৮ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। এরই মধ্যে গোবিন্দর বক্তব্য রেকর্ড করেছে তদন্তকারী কর্মকর্তারা। কিন্তু অভিনেতার বক্তব্যে সন্তুষ্ট হয়নি পুলিশ। খবর নিউজ১৮-এর।

প্রতিবেদনে পুলিশের গোপন সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোবিন্দ জানিয়েছেন লাইসেন্সকৃত রিভলবারটি ২০ বছর ধরে ব্যবহার করছেন তিনি। এ ছাড়া রিভলবারটি আনলক ছিল। ঘটনার সময় পরিষ্কার করার সময়ে ভুলবশত গুলি বের হয়ে যায়। পুলিশ এটা বিশ্বাস করছে, সেখানে নিয়মবহির্ভূত কিছু ঘটেনি। তবে গোবিন্দর ঘটনা বর্ণনায় সন্তুষ্ট নন তারা। ফের তার বক্তব্য রেকর্ড করা হতে পারে।

এদিকে গোবিন্দর কন্যা টিনা আহুজাকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) ভোর ৪টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে বাঁ পায়ে গুলিবিদ্ধ হন গোবিন্দ। ঘটনার পর পর তাকে হাসপাতালে নিলে দ্রুত অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হয়। গুলিটি গোবিন্দের বাঁ পায়ের হাঁটুর হাড়ে আঘাত করেছে।

ঘটনার পর গোবিন্দের ম্যানেজার শশী সিনহা জানিয়েছিলেন, কলকাতায় একটি শো করার কথা ছিল গোবিন্দর। সকাল ৬ টায় কলকাতার ফ্লাইট ধরার কথা ছিল তাদের। কিন্তু গোবিন্দ বাড়ি থেকে বের হওয়ার আগেই দুর্ঘটনার কবলে পড়েন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X