বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বিপাকে আমির খানের প্রেমিকা

আমির খান ও গৌরী । ছবি : সংগৃহীত
আমির খান ও গৌরী । ছবি : সংগৃহীত

বলিউডের মি. পার্ফেক্টনিস্ট আমির খানের জীবনে ফের বাজল প্রেমের সানাই। রিনা ও কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর এবার বেঙ্গালুরুর গৌরীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। শোনা যাচ্ছে, মুম্বাইয়ের বাড়িতে লিভ-ইনে রয়েছেন এই প্রেমিকযুগল। কিন্তু সুখের দিনগুলোয় হঠাৎই নেমে এলো ঝড়। সেই বাড়ি থেকেই বেরিয়েই বড় বিপাকে পড়লেন গৌরী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সকালে হাটতে বেরিয়ে ছিলেন গৌরী। আচমকা তাকে পিছু করে ছবি শিকারিরা। আর তখনই রীতিমতো রেগে যান গৌরী। সোজা তাদের বলেন, ‘প্লিজ আমাকে একা ছেড়ে দিন। আমার এসব একেবারেই ভালে লাগে না। প্লিজ বিরক্ত করবেন না’।

আমিরের জীবনে যে কিরণ রাওয়ের পর নতুন প্রেম এসেছে তা আর নতুন খবর নয়। বেঙ্গালুরুর গৌরীই যে আমিরের তৃতীয় স্ত্রী হওয়ার তালিকায় নাম লিখিয়েছে, সেও সবার জানা। তবে এবার নতুন খবর হলো, হুট করেই আমির ছেড়ে দিলেন তার পুরোনো পালি হিলের বাড়ি।

জানা যায়, পুরোনো বাড়ি ছেড়ে মুম্বাইয়েই ৯ কোটির বাংলো কিনেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।

উল্লেখ্য, ক্যারিয়ারের শুরুর একেবারে প্রথম থেকেই মুম্বাইয়ের পালি হিলের বাংলোতে থাকতেন আমির। এমনকী, আমিরের প্রাক্তন দুই স্ত্রী রিনা ও কিরণও এই বাড়িতে প্রথম এসে উঠেছিলেন। পালি হিলের এই বাড়িটি আমিরের খুবই পছন্দের। তাই জীবনে নানা ওঠাপড়া চললেও, এই বাড়িটি ছাড়েননি আমির।

বর্তমানে পুরোনো বাড়িকে পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন আমির। আর সেই কারণেই নতুন অ্যাপার্টমেন্টে নতুনভাবে সংসার পাতা। তবে গুঞ্জন রয়েছে, আমির নাকি খুব শিগগিরই গৌরীকে বিয়ে করবেন। আর গৌরীকে নতুন অ্যাপার্টমেন্টেই নিয়ে যেতে চান। শুধু তাই নয়, তৃতীয় বিয়ের আসর নাকি পালি হিলসের বাড়িতেই বসাতে চান। সেই কারণেই নতুন করে সাজানোর প্ল্যান আমিরের। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের প্রথমেই গৌরীর সঙ্গে বিয়ের বন্ধনে জড়াবেন আমির।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X