বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

দুঃসময়ে যার কাছে সাহায্য চেয়েছিলেন শাহরুখ

শাহরুখ খান I ছবি: সংগৃহীত
শাহরুখ খান I ছবি: সংগৃহীত

একসময় যে মানুষটি মুম্বাইয়ে মারাত্মক অর্থকষ্টে ছিলেন, আজ তার নামেই কাঁপে বলিউড। কোটি কোটি টাকার মালিক, দুবাইয়ের আইল্যান্ড থেকে লন্ডনের রাজপ্রাসাদ—সবখানেই এখন তার সাম্রাজ্য। তিনি হলেন শাহরুখ খান। কিন্তু শাহরুখের আজকের এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে এক গভীর অন্ধকার অধ্যায়। আর সেই দুঃসহ সময়ের গল্পই উন্মোচন করলেন অভিনেতা ও চিত্রনাট্যকার বিবেক ভাসওয়ানি।

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বিবেক স্মৃতিচারণ করেন শাহরুখের দুঃসহ সময়ের কথা। তিনি বলেন, সময়টা নব্বইয়ের দশক। তখন টিভিতে টুকটাক কাজ করছেন শাহরুখ খান। সিনেমায় বড় সুযোগ তখনো জোটেনি। ঠিক সেই সময়ই শাহরুখের মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। একদিন হঠাৎ বিবেকের ঘরের দরজায় কড়া নাড়েন শাহরুখ। টিভিতে অভিনয়ের সূত্রে বিবেকের সঙ্গে পরিচয় ছিল তার। সেই বন্ধুত্বের খাতিরেই সেদিন বিবেকের কাছে ভেঙে পড়েছিলেন এসআরকে। বিবেককে স্পষ্ট বলেছিলেন, মা আর বাঁচবে না। দিদিকে নিয়ে ভেসে যাব। দুদিন ধরে খেতে পাইনি। আমাকে দুমুঠো খাবার জোগার করতেই হবে। আমাকে একটা সিনেমায় সুযোগ দাও। খুব অর্থের প্রয়োজন।

তিনি আরও বলেন, ‘ঠিক সেই সময় আজিজ মির্জা ‘রাজু বান গয়া জেন্টালম্যান’ ছবির চিত্রনাট্য লিখছিলেন। শাহরুখের সঙ্গে মিটিংয়ে বসা হলো। আর এভাবেই শাহরুখের বলিউডে যাত্রা শুরু। যদিও দিব্য়া ভারতী ও ঋষি কাপুরের সঙ্গে ‘দিওয়ানা’ ছবিই সবার আগে মুক্তি পায় ও পরিচিতি দেয় শাহরুখকে’।

বিবেকের কথায়, শাহরুখের মধ্যে অদ্ভুত এক জেদ ছিল। খিদে ছিল সফল হওয়ার। সফল হওয়ার জন্য যে কোনো পরিশ্রম করতে রাজি ছিলেন শাহরুখ। আর তাই তো আজ তিনি বলিউড বাদশা। শাহরুখ যে সাফল্য পাননি বরং অর্জন করেছেন।

উল্লেখ্য, আজ ষাটে পা দিতে দিয়েছেন শাহরুখ খান। এরই মধ্যে তার জন্মদিন নিয়ে উন্মাদনা তুঙ্গে অনুরাগীদের মধ্যে। শোনা যাচ্ছে, এবার মান্নাতে নয়; বরং আলিবাগের বাংলোয় জন্মদিন পালন করবেন শাহরুখ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X