বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে শাহরুখকে নিয়ে সিনেমা বানাননি ডেভিড ধাওয়ান

শাহরুখ খান ও ডেভিড ধাওয়ান । ছবি : সংগৃহীত
শাহরুখ খান ও ডেভিড ধাওয়ান । ছবি : সংগৃহীত

বলিউডের সফল নির্মাতা ডেভিড ধাওয়ান তার দীর্ঘ ক্যারিয়ারে গোবিন্দ, সালমান খান ও সঞ্জয় দত্তের মতো সুপারস্টারদের নিয়ে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন। তবে ভক্তদের মনে দীর্ঘদিনের প্রশ্ন ছিল কেন তাকে কখনো শাহরুখ খানের সঙ্গে কাজ করতে দেখা যায়নি। সম্প্রতি তার ছেলে বরুণ ধাওয়ানের নতুন সিনেমা ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’ এর প্রচারণায় এসে এই বিষয়ে মুখ খুললেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী ডেভিড ধাওয়ান জানান শাহরুখের সঙ্গে কাজ করার পরিকল্পনা যে ছিল না তা নয়। একটি সময়ে তারা একসঙ্গে কাজ করার কথা ভেবেছিলেন। কিন্তু সেই সময় ডেভিড ধাওয়ান কাজের চাপে অত্যন্ত ব্যস্ত থাকতেন এবং সবসময় তার হাতে দুটি করে সিনেমার শুটিং চলত। সময়ের এই অমিল আর ব্যস্ততার কারণেই শেষ পর্যন্ত বড় পর্দায় এই জুটিকে আর দেখা যায়নি। তিনি আরও জানান কোনো নির্দিষ্ট অভিনেতার সঙ্গে কাজ করবেন এমন জেদ তার ছিল না বরং যাদের সঙ্গে ব্যাটে বলে মিলেছে তাদের সঙ্গেই কাজ করে গেছেন।

বর্তমানে ডেভিড ধাওয়ানের পরবর্তী সিনেমা ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’ আলোচনার কেন্দ্রে রয়েছে। সম্প্রতি সিনেমাটির টিজার মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। টিজারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কিছু ছোট শিশুকে দেখানো হয়েছে যারা বরুণ ধাওয়ানের চরিত্রের সন্তানের ভূমিকায় ছিল। দর্শকদের একাংশ এই বিষয়টি একদমই পছন্দ করেননি।

এই সমালোচনার জবাবে ডেভিড ধাওয়ান বলেন, ‘পুরো সিনেমায় কোনো এআই নেই। আমরা কেবল নতুন কিছু করার চেষ্টা থেকে টিজারে এটি ব্যবহার করেছি। এটি কেবল একটি টিজার, মূল সিনেমার গল্প সম্পূর্ণ আলাদা।’

রমেশ তৌরানি প্রযোজিত এই সিনেমায় বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে ম্রুনাল ঠাকুর ও পূজা হেগড়েকে। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মনীশ পল, চাঙ্কি পান্ডে ও জিমি শেরগিল। আগামী ২২ মে বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি। গানগুলো মুক্তি পেলে দর্শকদের ভুল ভাঙবে বলে আশা করছেন এই প্রবীণ নির্মাতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনিয়ন পরিষদ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ

মশা মশার কাজ করছে, আপনি আপনার দায়িত্ব পালন করছেন তো? প্রশ্ন গাজীপুরের ডিসির

চলো এগিয়ে যাই, আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ হয়ে : মেসি

পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

৬ নবজাতকের মৃত্যু : আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

জানালেন আইনজীবী / যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা

অদক্ষতার মূল্য দিচ্ছে মানবতা / কূটনীতির ব্যর্থতাই যুদ্ধের জন্ম দেয়

বিশ্বকাপের সেরা জার্সির তালিকায় শীর্ষে ফ্রান্স, আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায় 

‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১২

১০

বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

১১

প্রাথমিকে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুতে হাজারো কর্মসংস্থান সৃষ্টি হবে : ববি হাজ্জাজ

১২

সড়কে ঝরল ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের প্রাণ

১৩

মন্ত্রণালয় থেকে এবার চুরি হলো ল্যাপটপ

১৪

প্রতিদিন সকালে ফোন দেখার আগে যে ১৬ কাজ করবেন

১৫

বিশ্বকাপে নামার আগে ৬৯ বছরের রেকর্ড ভাঙলেন মেসি

১৬

ইয়াবাসহ গ্রেপ্তার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা

১৭

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩

১৮

জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৯

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

২০
X