বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

শাহরুখের কিং সিনেমায় বড় চমক: থাকছেন রণবীর

শাহরুখ খান ও রণবীর সিং। ছবি : সংগৃহীত
শাহরুখ খান ও রণবীর সিং। ছবি : সংগৃহীত

বলিউডে এখন নতুন গুঞ্জন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘কিং’ এ বিশেষ ভূমিকায় দেখা যেতে পারে রণবীর সিংকে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে শাহরুখ খানের জায়গায় রণবীর সিংকে নেওয়ার ঘোষণার পর থেকেই দুই তারকাকে নিয়ে নানা আলোচনা চলছে। এর মধ্যেই নতুন করে শোনা যাচ্ছে ‘কিং’ ছবিতে ক্যামিও বা বিশেষ চরিত্রে থাকতে পারেন রণবীর।

সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ফ্যান পেজের দাবি আন্তর্জাতিক শুটিং সূচিতে প্রায় দুই সপ্তাহ আগে একটি বিশেষ দৃশ্যের শুটিং করেছেন রণবীর। এমনকি তাকে সিনেমার সেটেও দেখা গেছে। প্রথমে ধারণা করা হয়েছিল স্ত্রী দীপিকা পাড়ুকোন ও মেয়ে দুয়াকে নিয়ে ব্যক্তিগতভাবেই সেটে গিয়েছিলেন রণবীর। তবে পরে তার ক্রু সদস্যদের সঙ্গে ছবি ভাইরাল হলে জল্পনা আরো বাড়ে।

কিছু ফ্যান থিওরি বলছে রণবীরের চরিত্রটি শুধু ছোট ক্যামিও নয় গল্পের গুরুত্বপূর্ণ অংশও হতে পারে। গুঞ্জন রয়েছে তিনি এমন এক রহস্যময় চরিত্রে অভিনয় করবেন যেটি বিপদের মধ্যে পথ দেখাবেন সুহানা খানের চরিত্রকে।

খবরটি সত্যি হলে এটি হবে শাহরুখ খানের সন্তানদের সঙ্গে রণবীরের দ্বিতীয় কাজ। এর আগে আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ এও তাকে দেখা গেছে।

অ্যাকশনধর্মী সিনেমা ‘কিং’ এ শাহরুখ খান দীপিকা পাড়ুকোন সুহানা খান অভিষেক বচ্চন ও রানি মুখার্জিকে দেখা যাবে বলে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে। সিনেমাটি শাহরুখের পরবর্তী বড় প্রজেক্ট হিসেবেও ধরা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা

পরিমাপে কারচুপি, মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে বড় জরিমানা

শরীয়তপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রাত ১টার ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

স্পেনে ফারিণের বিশ্বকাপ উচ্ছ্বাস

খারকিভে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

হুমায়ূন আহমেদ স্মরণে ইউসিটিসির ড্রামা ক্লাবের মঞ্চে ‘নিমফুল’

মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া, মুসল্লিদের ক্ষোভ

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ / ‘শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপি’র ভূমিকা’ শীর্ষক উপস্থাপনায় বাহিনীর মহাপরিচালক

১০

বাঙালি নদীর ভয়াল ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম

১১

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিস কক্ষে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

১২

ব্যাংকের পাশাপাশি শক্তিশালী পুঁজিবাজারই টেকসই প্রবৃদ্ধির চাবিকাঠি

১৩

সচল হচ্ছে রাবি রেলওয়ে স্টেশন

১৪

জাপানে হাঁসফাঁস অবস্থা, তাপমাত্রা ছাড়াল ১০৪ ডিগ্রি ফারেনহাইট

১৫

পদ্মার ১১ কেজির ঢাই মাছ ৫৮ হাজারে বিক্রি

১৬

এবার রোনালদোর দেশে জেমসের সঙ্গে মঞ্চ মাতাবেন জায়েদ খান

১৭

রূপালী ব্যাংকের উদ্যোগ / ‘বাংলা কিউআর’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা

১৮

বাহরাইনে বাজছে সাইরেন, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

১৯

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

২০
X