বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ধর্মেন্দ্রর শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশন সাপোর্টে অভিনেতা

ধর্মেন্দ্র। ছবি : সংগৃহীত
ধর্মেন্দ্র। ছবি : সংগৃহীত

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়েছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।

সপ্তাহখানেক আগেই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বেশ কিছুদিন আইসিইউতে পর্যবেক্ষণে রাখার পর সোমবার (১০ নভেম্বর) সকালে তার অবস্থার আরও অবনতি ঘটে। বর্ষীয়ান এই অভিনেতার বয়স বিবেচনায় রেখেই চিকিৎসকরা তাকে ভেন্টিলেশনে স্থানান্তর করার সিদ্ধান্ত নেন।

ধর্মেন্দ্রর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তার ভক্ত-অনুরাগীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এদিন সকাল থেকেই পরিবারের সদস্যদের বারবার হাসপাতালে যাতায়াত করতে দেখা গেছে। তবে এখন পর্যন্ত অভিনেতা বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

এর আগে একাধিকবার ধর্মেন্দ্রর হাসপাতালে ভর্তির খবর সামনে এলেও পরিবারের পক্ষ থেকে সেটিকে ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ’ বলে জানানো হয়েছিল। চলতি বছরে তার চোখের অস্ত্রোপচারও হয়েছিল। সেসময় তিনি ভক্তদের আশ্বস্ত করে বলেছিলেন, ‘আমি একদম ভালো আছি।’

উল্লেখ্য, গত ৩ নভেম্বর ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী হেমামালিনী বিমানবন্দরে পাপারাজ্জিদের প্রশ্নের জবাবে জানিয়েছিলেন, অভিনেতা ভালো আছেন এবং তিনি এর জন্য ঈশ্বরকে ধন্যবাদও জানান। তবে এর মাত্র এক সপ্তাহের মধ্যেই ধর্মেন্দ্রর স্বাস্থ্যের এমন অবনতির খবরে উদ্বিগ্ন বলিউড।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X