কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০২:০৩ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৬, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

চাকরিজীবী তরুণ-তরুণী | ছবি: এআই
চাকরিজীবী তরুণ-তরুণী | ছবি: এআই

শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের জন্য বড় কর্মসংস্থানের সুযোগ নিয়ে এসেছে বেসরকারি সংস্থা ‘প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র’। সংস্থাটি দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্রঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে ৩০০ জনকে ‘শিক্ষানবিশ ক্রেডিট অফিসার’ পদে নিয়োগ দেবে। প্রার্থীদের অবশ্যই দরিদ্র জনগোষ্ঠীর সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে।

চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-

পদের নাম: শিক্ষানবিশ ক্রেডিট অফিসার (ঋণ কার্যক্রম)।

পদ সংখ্যা: ৩০০

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/সমমান পাস (স্নাতক ফল প্রত্যাশী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই)। কম্পিউটার পরিচালনায় দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়াও বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক সম্পন্ন প্রার্থী যারা কম্পিউটার পরিচালনায় দক্ষ, তারা ক্যাশ অফিসার হিসেবে নিয়োগ পেতে পারেন।

বেতন ও ভাতা

শিক্ষানবিশকালের বেতন: প্রতি মাসে ১৮,০০০/- (আঠারো হাজার) টাকা।

যাতায়াত ভাতা: প্রতি মাসে ২,৮০০/- (দুই হাজার আটশ) টাকা।

মোবাইল ভাতা: প্রতি মাসে ৬৫০/- (ছয়শ পঞ্চাশ) টাকা।

স্থায়ী হওয়ার পরের সুবিধাগুলো

চাকরি স্থায়ী হওয়ার পর প্রশিকার নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও চিকিৎসাভাতা দেওয়া হবে। এ ছাড়া প্রতি বছর প্রধান দুটি ধর্মীয় উৎসবে দুটি পূর্ণ উৎসব ভাতা এবং পয়লা বৈশাখে একটি বৈশাখী উৎসব ভাতা (ধর্মীয় উৎসব ভাতার ৫০ শতাংশ) পাবেন কর্মীরা।

কর্মস্থল: বাংলাদেশে অবস্থিত প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের যে কোনো শাখা অফিস।

আবেদন পাঠানোর ঠিকানা: পরিচালক, মানবসম্পদ বিভাগ, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রশিকা ভবন, আই/১-গ, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬ বরাবর রেজিস্টার্ড ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে। খামের ওপর স্পষ্টভাবে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদন পাঠানোর শেষ তারিখ: ৩১ জুলাই ২০২৬

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

১০

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

১১

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

১২

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

১৩

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

১৪

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৫

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১৬

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১৭

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১৮

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৯

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

২০
X