বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

পর্ন সাইটে দৃশ্য ছড়িয়ে পড়া নিয়ে অভিনেত্রীর ক্ষোভ

ত্রিধা চৌধুরী I ছবি : সংগৃহীত
ত্রিধা চৌধুরী I ছবি : সংগৃহীত

টালিউডে সৃজিত মুখার্জির ‘মিসর রহস্য’ দিয়ে অভিনয় যাত্রা শুরু করেছিলেন ত্রিধা চৌধুরী। তবে বর্তমানে তিনি মুম্বাইয়ের হিন্দি ওটিটি অঙ্গনে বেশ পরিচিত মুখ। বিশেষ করে প্রকাশ ঝা পরিচালিত জনপ্রিয় ওয়েব সিরিজ ‘আশ্রম’-এ ববি দেওলের সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন, একইসঙ্গে জড়ান বিতর্কেও। দীর্ঘদিন পর সেই বিতর্কিত দৃশ্য এবং অন্তরঙ্গ অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বললেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ত্রিধা স্পষ্ট জানান, পর্দার ঘনিষ্ঠ দৃশ্যগুলো তিনি মোটেও উপভোগ করেন না। চরিত্রের প্রয়োজনে পেশাদারত্বের খাতিরেই তিনি তা করেন।

ত্রিধা বলেন, “একজন অভিনয়শিল্পী যে সীমা মেনে কোনো চরিত্রে অন্তরঙ্গ দৃশ্যে সম্মত হয়েছেন, তার পেছনে অনেক নিবেদন থাকে। উদাহরণস্বরূপ, ‘আশ্রম’-এ আমার চরিত্রটি ছিল যৌনকর্মীর, তাই পর্দায় অন্তরঙ্গ দৃশ্য থাকতেই পারে। তবে শুটিংয়ের সময় আমি এটি উপভোগ করি না, এটি আমার কাজের অংশ মাত্র।”

পর্ন সাইটে দৃশ্য ছড়িয়ে পড়া নিয়ে ক্ষোভ সিরিজ বা সিনেমার অন্তরঙ্গ দৃশ্য কেটে বিভিন্ন পর্ন সাইটে ছড়িয়ে দেওয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। তিনি মনে করেন, এর দায়ভার প্রোডাকশন টিমের। ত্রিধা বলেন, ‘প্রোডাকশন টিমের উচিত ছিল নিশ্চিত করা যে এ ধরনের অন্তরঙ্গ দৃশ্য যেন পর্ন সাইটে ছড়িয়ে না পড়ে। এটি নির্মাতারও দায়িত্ব। কোনো কারণে ছড়িয়ে গেলে তা দ্রুত বন্ধ করতে হবে।”

রিলস ও দর্শকদের ভুল ধারণা সামাজিক যোগাযোগমাধ্যমের বর্তমান পরিস্থিতি এবং রিলস বা শর্টসের কারণে অভিনেত্রীদের কাজ আরও কঠিন হয়ে পড়েছে বলে মনে করেন তিনি। ত্রিধার ভাষ্যে, ‘এখন সিনেমার অন্তরঙ্গ দৃশ্য রিলস বা শর্টসেও ব্যাপকভাবে ছড়াচ্ছে। দর্শকরা প্রায়ই ভুলে যান, আমরা পর্দায় অভিনেত্রীকে শুধু চরিত্রের অংশ হিসেবে দেখি, বাস্তব জীবনের সঙ্গে এর কোনো মিল নেই।’

ববি দেওলের সঙ্গে কাজের অভিজ্ঞতা ‘আশ্রম’ সিরিজের সেই দৃশ্যগুলোর শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে ত্রিধা বলেন, শুরুতে তিনি বেশ নার্ভাস ছিলেন। তবে সহঅভিনেতা ববি দেওল এবং পরিচালক প্রকাশ ঝা তাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। ত্রিধা মনে করেন, সংবেদনশীল দৃশ্যে সবার সহযোগিতা থাকলেই শিল্পীর আত্মবিশ্বাস বাড়ে এবং কাজ করা সহজ হয়ে যায়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১০

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১১

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১২

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৩

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

১৪

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

১৫

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

১৭

কোমরের চিকিৎসা নিতে সিঙ্গাপুরের হাসপাতালে ধর্মমন্ত্রী

১৮

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

১৯

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

২০
X