বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০১:৪৪ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনার শিকার আশীষ বিদ্যার্থী ও তার স্ত্রী

আশীষ বিদ্যার্থী I ছবি: সংগৃহীত
আশীষ বিদ্যার্থী I ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনার শিকার হলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আশীষ বিদ্যার্থী ও তার স্ত্রী রুপালি বড়ুয়া। ভারতের গুয়াহাটির জু রোডের কাছে দুর্ঘটনাটি ঘটে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারি রাতে এ দুর্ঘটনাটি ঘটে। পরে অভিনেতা এবং তার স্ত্রী রুপালি বড়ুয়াকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ। আপাতত দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল।

দুর্ঘটনার বিষয়টির বিস্তারিত জানাতে নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে লাইভে আসেন অভিনেতা নিজেই।

প্রকাশিত লাইভে আশীষ বলেন, ‘আমি একটু অদ্ভুত সময়ে লাইভে এসেছি। কারণ এই মুহূর্তে অনেক নিউজ চ্যানেলে নানারকম খবর দেখছি। গত (২ জানুয়ারি) রুপালি আর আমি রাস্তা পার হচ্ছিলাম, তখন একটি বাইক এসে আমাদের ধাক্কা মারে। আমরা দু’জনেই ঠিক আছি। রুপালিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সব ঠিক আছে, আমি ভালো আছি। সামান্য চোট লেগেছে। কিন্তু তা একদমই গুরুতর কিছু নয়।’ লাইভ চলাকালীন আশীষ বিদ্যার্থীকে হাঁটতেও দেখা যায়। মূলত, তিনি সুস্থ আছেন তা বোঝাতে এমনটা করেন। এ অভিনেতা বারবার বলেছেন, ‘ঘটনাটিকে অযথা বড় করে দেখানো হচ্ছে।’

তিনি আরও বলেন, আপনাদের জানাতে চাই দুর্ঘটনা ঘটেছে। কিন্তু আমরা ভালো আছি, এটাকে বড় খবর করার মতো কিছু নেই। বাইক চালকের অবস্থাও পুলিশের কাছ থেকে খোঁজ নিয়ে জেনেছি—তারও জ্ঞান ফিরেছে। সবাই ভালো থাকুক, সব ঠিক থাকুক। আপনাদেরও সেটাই জানাতে চাই। আমরা খুব ভালোভাবে নিজেদের যত্ন নিচ্ছি।

২০২৩ সালে রুপালি বড়ুয়াকে বিয়ে করেন আশীষ। ষাট বছর বয়সে বিয়ে করে হইচই ফেলে দিয়েছিলেন এই অভিনেতা। কেবল তাই নয়, দারুণ বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। এর আগে আশীষ বিদ্যার্থী ঘর বেঁধেছিলেন পিলু বিদ্যার্থীর সঙ্গে। ২০২২ সালে ২২ বছরের সংসার জীবনের ইতি টানেন তিনি। এ সংসারে অর্থ বিদ্যার্থী নামে তাদের একটি পুত্রসন্তান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ গণতান্ত্রিকভাবে আর চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১০

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১১

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১২

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৩

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৪

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৫

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৬

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৭

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৮

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৯

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

২০
X