বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৯:২০ এএম
অনলাইন সংস্করণ

এক শর্তে অভিনয়ে ফিরবেন আশীষ বিদ্যার্থী

আশীষ বিদ্যার্থী। ছবি : সংগৃহীত
আশীষ বিদ্যার্থী। ছবি : সংগৃহীত

হোক বলিউড, টালিউড কিংবা দক্ষিণী সিনেমা, ভারতের প্রায় সব ইন্ডাস্ট্রিতেই যিনি ত্রাসের আরেক নাম, খলনায়কের চরিত্রে যার চোখের চাহনি আর সংলাপ দর্শকদের মনে গেঁথে আছে, তিনি আশীষ বিদ্যার্থী। অথচ বহু বছর ধরে বলিউডের রুপালি পর্দায় নেই তার সেই ভয়ংকর উপস্থিতি। অবশেষে মুখ খুললেন পর্দার এই দাপুটে ভিলেন, জানালেন হারিয়ে যাওয়ার আসল কারণ, আর দিলেন এমন এক শর্ত, যা না মানলে অভিনয়ে ফেরার প্রশ্নই নেই।

সম্প্রতি অভিনেতার নিজের ইউটিউব চ্যানেলে দীর্ঘদিন অভিনয়ে না থাকার কারণ এবং আদৌ অভিনয়ে ফিরবেন কিনা এ বিষয়ে তিনি খোলাসা করেন দর্শকদের মাঝে।

আশীষ বলেন, ‘আমি জানি অনেকে জানতে চাইছেন, কেন আমি এখন আর বেশি ছবিতে দেখা দিচ্ছি না। সত্যি বলতে, আমি একজন ভালো অভিনেতা, কিন্তু আমি এখন এমন চরিত্রের জন্য অপেক্ষা করছি, যেগুলো আগে পাইনি যেমন, মুখ্য চরিত্র।‘

ভিডিওতে আশীষ জানান, তিনি এখনো নির্মাতা, প্রযোজক ও কাস্টিং ডিরেক্টরদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তার কথায়, ‘আগে পাইনি মানে এই না যে, এখনও পাব না। আমি এমন চরিত্রের জন্য প্রস্তুত, যেখানে আমার অভিনয় দিয়ে গল্প টানব।’

ভিডিওর শেষে আশ্বাস দিয়ে বলেন, ‘যেই মুহূর্তে উপযুক্ত চরিত্র আসবে, আমি আবার ফিরব। এই অভিনেতা এখনও হারিয়ে যায়নি।’

দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে ১১টি ভাষায় ৩০০-রও বেশি ছবিতে অভিনয় করেছেন আশীষ বিদ্যার্থী। ‘দ্রোহকাল’, ‘বাস্তব’ কিংবা ‘হায়দার’-এর মতো ছবিতে নেগেটিভ চরিত্রে তার অভিনয় প্রশংসিত হলেও কখনও প্রধান চরিত্রে দেখা যায়নি তাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X