বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আমরা এই লড়াই একসঙ্গে লড়ব: অর্জুন কাপুর

অর্জুন কাপুরI ছবি : সংগৃহীত
অর্জুন কাপুরI ছবি : সংগৃহীত

বলিউডের ঝলমলে আলো-ছায়ার আড়ালে লুকিয়ে থাকা না-বলা আবেগ আবারও সামনে এলো। একসময় যাদের নাম একসঙ্গে উচ্চারিত হতো ‘পাওয়ার কাপল’ হিসেবে, সেই অর্জুন কাপুর ও মালাইকা অরোরার বিচ্ছেদের বহু পরেও যে সম্পর্কের সুতো পুরোপুরি ছেঁড়া যায়নি, তারই ইঙ্গিত মিলল নেটদুনিয়ার এক আবেগঘন মুহূর্তে।

সম্প্রতি প্রয়াত মা মোনা শৌরীর জন্মবার্ষিকীতে অর্জুনের হৃদয়ছোঁয়া এক পোস্টে ফুটে উঠল নিঃসঙ্গতা আর জীবনের কঠিন বাস্তবতা। আর ঠিক সেখানেই, নীরব অথচ গভীর সহমর্মিতার ছোঁয়া দিয়ে ভক্তদের চমকে দিলেন মালাইকা।

প্রকাশিত সেই পোস্টে মায়ের স্মৃতিচারণ করে অর্জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘তোমাকে খুব মনে পড়ে। আজকাল জীবন আমার সঙ্গে কিছুটা নিষ্ঠুর হয়ে উঠেছে।’

মূলত অভিনয় জীবন এবং ব্যক্তিগত বিষয় নিয়ে প্রতিনিয়ত নেটিজেনদের ট্রোলিংয়ের শিকার হতে হয় এই অভিনেতাকে। অর্জুনের পোস্টে সেই যন্ত্রণারই বহিঃপ্রকাশ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ভেঙে না পড়ার অঙ্গীকার করে অভিনেতা আরও লেখেন, ‘আমরা এই লড়াই একসঙ্গে লড়ব। তোমার সঙ্গে শিগগিরই আমার দেখা হবে এবং একসঙ্গে জন্মদিন উদ্‌যাপন করব।’

অর্জুনের এমন বিষাদময় পোস্টে বলিপাড়ার অনেক তারকা মন্তব্য করলেও সবার নজর কেড়েছে মালাইকা আরোরার উপস্থিতি। কোনো শব্দ খরচ না করে একটি ‘লাল হৃদয়’ (ইমোজি) দিয়ে অর্জুনের প্রতি নিজের সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেছেন তিনি। বিচ্ছেদের পর মালাইকার নাম অন্য কারও সঙ্গে জড়ালেও কঠিন সময়ে প্রাক্তনের পাশে দাঁড়াতে ভুললেন না এই অভিনেত্রী।

অর্জুনের এই পোস্টে কেবল মালাইকা নন, সমবেদনা জানিয়েছেন জাহ্নবী কাপুর, কারিনা কাপুর খান, জ্যাকুলিন ফার্নান্ডেজ ও সঞ্জয় কাপুরের মতো তারকারাও। এদিকে ভক্তরা অর্জুনের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, অকারণে ট্রোলিং বন্ধ করা উচিত। কেউ কেউ কঠোর হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, অভিনেতা যদি কোনো খারাপ সিদ্ধান্ত নেন, তবে তার জন্য সমালোচকরাই দায়ী থাকবেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X