বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৮:৫০ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মালাইকার নয়া প্রেমের গুঞ্জন

মালাইকা অরোরা । ছবি - সংগৃহীত
মালাইকা অরোরা । ছবি - সংগৃহীত

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। ১২ বছরের ছোট বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেম নিয়ে একসময় কম আলোচনা-সমালোচনা হয়নি তাকে নিয়ে। তবে সে সম্পর্ক এখন শুধুই অতীত। অভিনেতার সঙ্গে বিচ্ছেদের এক বছর পেরোতে না পেরোতেই এবার নতুন প্রেমের গুঞ্জন নিয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন মালাইকা। সম্প্রতি নৈশক্লাবে কথিত প্রেমিকের সঙ্গে মালাইকার ঘনিষ্ঠ নাচ ভাইরাল হওয়ার পর থেকে আবার আলোচনায় তিনি। নাচের সেই ভিডিওতে দেখা গেছে, নাইট ক্লাবে আয়নার সামনে দাঁড়িয়ে এক পুরুষের সঙ্গে নাচছেন অভিনেত্রী। বেশ ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন দুজনে। স্বাভাবিকভাবে ওই ভিডিও নিয়ে নেটদুনিয়ায় চলছে চর্চা। কে ওই রহস্যময় পুরুষ, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

জানা গেছে, মালাইকার সঙ্গে ভিডিওতে দেখতে পাওয়া পুরুষ হলেন সোরাব বেদি। তাকে রিয়ালিটি শো ‘স্প্লিটসভিলা’য় দেখা গিয়েছিল। এ ছাড়া ‘চাঁদ জলনে লগা’ নামে এক ধারাবাহিকেও দেখা গিয়েছিল তাকে। যদিও প্রেমের গুঞ্জনে এখনো সিলমোহর দেননি কেউ। মালাইকা কিংবা সোরাব; কেউ কিছুই বলেননি। তবে নেটপাড়া আপাতত মালাইকার জীবনের নয়া প্রেম নিয়ে কাটাছেঁড়ায় ব্যস্ত। মালাইকার জীবন বরাবরই বেশ রঙিন। তার জীবনের সঙ্গে জুড়েছে একাধিক পুরুষের নাম। সম্প্রতি ব্যবসায়ী হর্ষ মেহেতার সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ায়। এনরিক ইগলেসিয়াসের মুম্বাই কনসার্টে একসঙ্গে দেখাও গিয়েছিল তাকে।

২০২৪ সালে অর্জুন কাপুরের সঙ্গে দূরত্ব বাড়ার পরই নাকি হর্ষের সঙ্গে বন্ধুত্ব শুরু হয় মালাইকার। স্পেনে একসঙ্গে ছুটিও কাটান। সে সময়ে মালাইকার ফ্রেমে ধরা পড়েছিল এক রহস্যময় পুরুষ। যদিও অভিনেত্রীর ক্যামেরার ফোকাস ছিল খাবারের দিকে। তবে ব্যাকগ্রাউন্ডে সুদর্শন পুরুষের আবছা অবয়ব নজর এড়ায়নি নেটভুবনের। সেখান থেকেই নতুন সম্পর্কের গুঞ্জনের সূত্রপাত হয়। যদিও নিজেই জল্পনায় ইতি টানেন মালাইকা।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X