বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

সুখবর দিলেন প্রকাশ রাজ

প্রকাশ রাজ। ছবি : সংগৃহীত
প্রকাশ রাজ। ছবি : সংগৃহীত

বলিউডের রহস্য–রোমাঞ্চের ইতিহাসে যে সিনেমার নামটি আলাদা করে উচ্চারিত হয়, সেটি ‘দৃশ্যম’। প্রথম দুই কিস্তিতে নিখুঁত চিত্রনাট্য, শ্বাসরুদ্ধকর মোড় আর শেষ দৃশ্যের চমক দর্শকদের মনে গেঁথে আছে আজও। তাই ‘দৃশ্যম ৩’ নিয়ে গুঞ্জন উঠলেই উত্তেজনার পারদ চড়ে যায় আকাশছোঁয়া।

এরই মাঝে দীর্ঘদিন বিতর্ক ও নানা আলোচনায় শিরোনামে থাকা প্রকাশ রাজ হঠাৎই দিলেন এমন এক সুখবর, যা ফের উসকে দিল জল্পনার আগুন। তাহলে কি সত্যিই ফিরছে সেই অন্ধকারে মোড়া রহস্যের নতুন অধ্যায়? নাকি অপেক্ষা করছে আরও বড় কোনও চমক? বলিউডে এখন একটাই প্রশ্ন— ‘দৃশ্যম ৩’ কি আসছে ঝড় তুলতে?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ ছবি থেকে সরে দাঁড়ানোর খবরে জলঘোলা কম হয়নি। যদিও সেই জল্পনা উড়িয়ে প্রকাশ জানিয়েছিলেন, ছবিটির কাজই তিনি শুরু করেননি। তবে এবার নিশ্চিত হওয়া গেছে, ‘দৃশ্যম ৩’-এ যুক্ত হয়েছেন তিনি।

বিতর্কের আগাম আভাস পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ লিখেছেন, ‘আকর্ষণীয় হিন্দি ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম ৩’-এর শুটিং শুরু করলাম। দারুণ টিম আর দুর্ধর্ষ একটি চরিত্র! আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। তবে হ্যাঁ, আমি কারও পরিবর্তে আসিনি।’

উল্লেখ্য, ‘ধুরন্ধর’ ছবির বিপুল সাফল্যের পর ‘দৃশ্যম ৩’ থেকে অক্ষয়ের সরে দাঁড়ানো নিয়ে ক্ষোভের অন্ত নেই প্রযোজক মঙ্গত পাঠকের। প্রযোজকের দাবি, প্রথমে নির্দিষ্ট পারিশ্রমিকে রাজি হলেও পরে রাতারাতি ২১ কোটি টাকা দাবি করে বসেন অক্ষয়।

এমনকি গল্পের প্রয়োজনে পরচুলা পরতে অস্বীকার করার মতো অদ্ভুত সব দাবিও তোলেন তিনি। যেখানে ‘দৃশ্যম ২’-এর শেষ থেকেই নতুন গল্পের শুরু, সেখানে চরিত্রের ধারাবাহিকতা বজায় রাখতে পরচুলা ব্যবহার সম্ভব ছিল না বলে জানান পরিচালক অভিষেক পাঠক।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X