বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

ছিয়াশি বছর বয়সে মারা গেলেন প্রকাশ রাজের মা

ছিয়াশি বছর বয়সে মারা গেলেন প্রকাশ রাজের মা । ছবি : সংগৃহীত
ছিয়াশি বছর বয়সে মারা গেলেন প্রকাশ রাজের মা । ছবি : সংগৃহীত

বর্ষীয়ান অভিনেতা প্রকাশ রাজের মা সুভর্ণলতা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগে রোববার সকালে বেঙ্গালুরুর নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। একই দিনে বেঙ্গালুরুতেই তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। এ সময় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান।

প্রকাশ রাজের জীবনে সুভর্ণলতার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে ওঠেন তিনি। বিভিন্ন সূত্রে জানা যায়, হুবলির একটি এতিমখানায় তার শৈশব কেটেছে। পরবর্তীতে তিনি নার্স হিসেবে কাজ শুরু করেন এবং উন্নত জীবনের সন্ধানে বেঙ্গালুরুতে চলে আসেন। সংসারের কঠিন সময়ে তিনি একাই পরিবার সামলেছেন, বিশেষ করে স্বামীর মদ্যপানের সমস্যার কারণে যখন পরিস্থিতি জটিল হয়ে ওঠে। তার এই দৃঢ়তা ও সংগ্রামী মানসিকতা প্রকাশ রাজের ব্যক্তিত্ব ও অভিনয়জীবনে গভীর প্রভাব ফেলেছে।

সুভর্ণলতা খ্রিষ্টান পরিবারে জন্মগ্রহণ করেন এবং অন্যদিকে প্রকাশ রাজের বাবা মঞ্জুনাথ রাই ছিলেন হিন্দু। এই বহুমাত্রিক সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা প্রকাশ রাজের দৃষ্টিভঙ্গি ও ব্যক্তিত্ব গঠনে দারুণ ভূমিকা রেখেছে। তাদের তিন সন্তানের মধ্যে প্রকাশ রাজ ছিলেন জ্যেষ্ঠ। তার ভাই প্রসাদ রাজও একসময় অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন।

তার মৃত্যুসংবাদে ভক্ত, সহকর্মী ও বিভিন্ন মহল থেকে শোকের বার্তা আসছে। অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ সরাসরি প্রকাশ রাজ ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও তার এই বার্তা বিশেষভাবে দৃষ্টি কেড়েছে, যা পারস্পরিক শ্রদ্ধাবোধেরই প্রতিফলন। আলোচনার বাইরে থাকলেও সুভর্ণলতা ছিলেন প্রকাশ রাজের জীবনের দৃঢ় মানসিক ভরসা। প্রতিকূলতা থেকে উঠে দাঁড়ানোর তার গল্প অনেকের জন্যই অনুপ্রেরণা হয়ে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X