বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০২:২১ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আইনি বিপাকে প্রকাশ রাজ

প্রকাশ রাজ। ছবি : সংগৃহীত
প্রকাশ রাজ। ছবি : সংগৃহীত

বিতর্কে জড়ালেন দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। এবার তার তীক্ষ্ণ মন্তব্য ও সাহসিকতা তাকে দাঁড় করিয়ে দিয়েছে আইনি কাঠগড়ায়। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার গুরুতর অভিযোগে এবার তার বিরুদ্ধে রণহুঙ্কার ছেড়েছেন ভারতের এক বিজেপি নেতা, দাবি তুলেছেন কঠোর আইনি পদক্ষেপের।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অন্ধ্রপ্রদেশের টিটিডি বোর্ডের সদস্য, বিজেপি নেতা বানু প্রকাশ আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন। অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে ‘মানহানিকর ও বিদ্বেষপূর্ণ মন্তব্য’ করার অভিযোগ তুলেছেন। কেবল তাই নয়, ‘রামায়ণ’-কে বিকৃতভাবে উপস্থাপন, হিন্দু ধর্মের বিশ্বাসকে অসম্মান করার দাবিও করেন এই নেতা।

শুধু প্রকাশ রাজের বিরুদ্ধেই নয়, বরং যারা এসব মন্তব্যকে সমর্থন বা উৎসাহ দিয়েছেন তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বানু প্রকাশ বলেন, ‘এ ধরনের মন্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিঘ্ন ঘটাতে পারে, তাই কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।’

চলতি বছরের জানুয়ারিতে প্রকাশ রাজ কেরালা লিটারেচার ফেস্টিভ্যালে অংশ নেন। সেখান থেকেই এই বিতর্কের সূত্রপাত। এ অনুষ্ঠানে প্রকাশ রাজ শিশুদের নাট্য পরিবেশনার কথা বলেন। রাম, লক্ষ্মণ, রাবণ ও শূর্পণখার মতো রামায়ণের চরিত্রগুলোকে আধুনিক ও ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেন তিনি। সেখানে ফ্রুটস, পেমেন্টস এবং জিএসটির মতো উপাদান ব্যবহার করে হাস্যরস সৃষ্টি করা হয়েছিল বলে এ প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তার এই বর্ণনার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ নিয়ে নেটিজেনদের একটি অংশ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এরপর ১৬ এপ্রিল আইনজীবী অমিতা সাচদেব অভিযোগ করেন। নিজেকে একজন ধর্মপ্রাণ হিন্দু হিসেবে পরিচয় দিয়ে তিনি দাবি করেন, এই মন্তব্যগুলো ইচ্ছাকৃত এবং আপত্তিকর, যা তার ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত করেছে।

আইনজীবী অমিতা বলেন, ‘হিন্দু দেবদেবী এবং সনাতন ধর্মের প্রতি অবমাননা কোনোভাবেই সহ্য করা উচিত নয়।’ তবে বিষয়টি নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি প্রকাশ রাজ।

প্রসঙ্গত, বর্তমানে প্রকাশ রাজ বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। জানা যায়, ‘দৃশ্যম থ্রি’ সিনেমায় তার অভিনয়ের কথা রয়েছে। এতে তার সহশিল্পী হিসেবে থাকবেন— অজয় দেবগন, টাবুর মতো তারকা। থালাপাতি বিজয় অভিনীত ‘জন নায়াগান’ এবং মহেশ বাবু অভিনীত ‘বারাণসী’ সিনেমাতেও দেখা যাবে প্রকাশ রাজকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১০

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১১

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১২

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৩

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

১৪

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১৫

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১৬

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১৭

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৮

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৯

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

২০
X