বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

দিশার বাড়িতে গুলিবর্ষণ: লরেন্স বিষ্ণোই চক্রের সদস্য গ্রেপ্তার

দিশা পাটানি । ছবি : সংগৃহীত
দিশা পাটানি । ছবি : সংগৃহীত

বলিউড তারকাদের বাসভবনে গ্যাংস্টারদের হামলার ঘটনা যেন ইদানীং নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। সালমান খান, রোহিত শেঠির পর এবার সেই তালিকায় উঠে এসেছে অভিনেত্রী দিশা পাটানির নাম। গত বছরের সেপ্টেম্বরে উত্তরপ্রদেশের বেরেলিতে অভিনেত্রীর বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনায় লরেন্স বিষ্ণোই চক্রের ঘনিষ্ঠ মেহফুজ ওরফে ববি কবুতরকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

দিল্লি-গুরগাঁও সীমান্ত এলাকা থেকে ববিকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, উত্তর-পূর্ব দিল্লি থেকেই পুরো ঘটনার ছক কষেছিলেন তিনি। নিজে গুলি না চালালেও হামলায় ব্যবহৃত বিদেশি আগ্নেয়াস্ত্র সরবরাহের মূল কারিগর ছিলেন এই ববি। বর্তমানে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দিশার বাড়ি ছাড়াও আরও কয়েকটি আলোচিত অপরাধের সঙ্গে তার নাম জড়িয়েছে।

গত বছরের ১২ সেপ্টেম্বর গভীর রাতে দিশা পাটানির বাড়ি লক্ষ্য করে ১০-১২ রাউন্ড গুলি ছোড়ে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি। পরবর্তীতে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার এই হামলার দায় স্বীকার করেন। তাদের দাবি ছিল, অভিনেত্রীর বোন খুশবু পাটানির একটি মন্তব্যের জেরে এই হামলা চালানো হয়।

সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে হামলার পর দিশার বাড়িতে এমন ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। ঘটনার পরপরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দিশার পরিবারকে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দেন। এর আগে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার মূল অস্ত্র সরবরাহকারী ববির গ্রেপ্তারকে তদন্তের অন্যতম বড় অগ্রগতি হিসেবে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১০

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১১

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১২

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৩

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৪

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৫

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৬

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৭

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৮

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৯

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

২০
X