বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রাক্তন স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুললেন ইকরা

ইকরা নাসির সিদ্দিকী। ছবি : সংগৃহীত
ইকরা নাসির সিদ্দিকী। ছবি : সংগৃহীত

প্রাক্তন স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ এনেছেন পাকিস্তানি মডেল ইকরা নাসির সিদ্দিকী। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শরীরে আঘাতের ভয়ংকর সব ছবি প্রকাশ করে বিচারের দাবি জানিয়েছিলেন তিনি। থানায় মামলা করার বিষয়টিও নিশ্চিত করেছিলেন এই মডেল। তবে চাঞ্চল্যকর ব্যাপার হলো, অভিযোগ প্রকাশ্যে আনার কিছুক্ষণ পরই তিনি রহস্যজনক কারণে সেই পোস্টটি মুছে ফেলেছেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ১১ ফেব্রুয়ারি ইকরাকে মারধর করা হয়। তার অভিযোগ, প্রাক্তন স্বামী দীর্ঘ সময় ধরে তাকে শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন এবং এক পর্যায়ে ছুরি দিয়ে তাকে প্রাণনাশের হুমকিও দেন। এই ঘটনার পর তিনি দণ্ডবিধির ৩৫৪ ও ৫০৬ ধারায় পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে আঘাতের চিহ্ন এবং এফআইআরের কপি শেয়ার করে ইকরা জানিয়েছিলেন, অনেক দিন ধরেই তিনি এই নির্যাতন সহ্য করে আসছিলেন। কিন্তু আর নীরব না থাকার সিদ্ধান্ত নিয়ে তিনি লেখেন, ‘নীরবতা অপরাধীকে রক্ষা করে, ভুক্তভোগীকে নয়।’

পোস্টে পবিত্র কোরআনের সুরা ইব্রাহিমের একটি আয়াত উদ্ধৃত করে তিনি লেখেন, ‘জালেমরা যা করে আল্লাহ তা থেকে গাফেল নন।’ অত্যাচারকে তিনি শক্তির নয়, বরং ভীরুতার পরিচয় বলে মন্তব্য করেন। একই সঙ্গে ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করে সব নারীর নিরাপত্তা ও সাহসের জন্য দোয়াও চেয়েছিলেন।

সবচেয়ে বড় চমকটি আসে এরপরই। ন্যায়বিচারের জোরালো দাবি তোলার কয়েক ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রাম থেকে পোস্টটি সরিয়ে ফেলেন ইকরা। বর্তমানে তার প্রোফাইলে ওই অভিযোগ বা ছবিগুলোর আর কোনো অস্তিত্ব নেই। কী কারণে বা কাদের চাপে তিনি এমন গুরুতর অভিযোগের পোস্ট ডিলিট করলেন, সে বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা দেননি এই পাকিস্তানি মডেল।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১০

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

১১

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১২

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৩

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

১৫

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

১৬

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৭

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৮

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X