কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৯:০৭ এএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

ন্যাটোর সঙ্গে উড়ছে ফিনল্যান্ডের পতাকা। ছবি: সংগৃহীত
ন্যাটোর সঙ্গে উড়ছে ফিনল্যান্ডের পতাকা। ছবি: সংগৃহীত

রাশিয়ার ওপর ইউক্রেনের ড্রোন হামলার পর নিরাপত্তাজনিত সতর্কতার অংশ হিসেবে ফিনল্যান্ড ব্যবস্থা নিয়েছিল। দেশটি উপসাগরের কিছু এলাকায় সাময়িকভাবে বিমান ও নৌযান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছিল বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ইলে।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার রাত ২টা ৪৬ মিনিটে ফিনিশ প্রতিরক্ষা বাহিনী এই বিধিনিষেধ কার্যকর করে এবং সকাল ৬টা ৫৬ মিনিটে তা প্রত্যাহার করে।

ফিনিশ প্রতিরক্ষা বাহিনীর ভাষ্য, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো ড্রোন ভুলবশত ফিনল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করলে দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা বজায় রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়।

একই সময়ে ইউক্রেন রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেন্ট পিটার্সবার্গ ও এর আশপাশে ব্যাপক ড্রোন হামলা চালায়। প্রতিবেদনে বলা হয়, হামলার লক্ষ্য ছিল রাশিয়ার অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজ-এর দুটি লজিস্টিকস কেন্দ্র।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলার পর ওই স্থাপনাগুলোতে আগুন ধরে যায়। সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার বেগলভও নিশ্চিত করেছেন যে ড্রোন শহরটিতে আঘাত হেনেছে।

ইউক্রেনের দাবি, রুশ সেনাবাহিনীর জন্য উল্লেখযোগ্য পরিমাণ সামরিক-সম্পর্কিত পণ্য সরবরাহ করায় ওয়াইল্ডবেরিজের বড় গুদামগুলোকে তারা বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করে।

এদিকে, সাময়িক বিধিনিষেধ থাকা সত্ত্বেও ফিনল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কোটকার উপকূলবর্তী এলাকায় পূর্বনির্ধারিত উপকূলরক্ষী বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর সামরিক মহড়া যথারীতি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় মিয়া গোলাম পরওয়ারের উদ্বেগ

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা

১০

ভাটারার গ্যাস বিস্ফোরণ / স্বামী-ভাগ্নির পর না ফেরার দেশে ফাহিমাও

১১

সিরিয়ায় বাস দুর্ঘটনা, হতাহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে প্রেরণ

১২

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

১৩

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

১৪

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

১৫

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৬

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

১৭

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

১৮

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১৯

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

২০
X