কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৯:০৯ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৯:১০ এএম
অনলাইন সংস্করণ

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি করেছেন ইরানের সেনাবাহিনী।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সের বরাতে সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আক্রমি-নিয়া বলেন, এ অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটির একটি বড় অংশ এখন আর কার্যকর নয়। তিনি আরও দাবি করেন, এরবিলে অবস্থানরত ইরানি কুর্দিবিরোধী গোষ্ঠীগুলোও আর কোনো ধরনের অভিযান চালাতে সক্ষম নয়।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাত পুনরায় শুরু হওয়ার পর থেকে এরবিলে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল মার্কিন বাহিনী ও তাদের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, পাশাপাশি ইরানি কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোর অবস্থান। তেহরানের অভিযোগ, এসব গোষ্ঠী কুর্দিস্তান অঞ্চল থেকে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে থাকে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, কুর্দিস্তান অঞ্চলে একটি ইরানি ড্রোন থেকে উদ্ধার করা বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় একজন মার্কিন সেনা নিহত এবং আরেকজন আহত হয়েছেন।

কুর্দিস্তান আঞ্চলিক সরকারের তথ্য অনুযায়ী, যুদ্ধের আগের ধাপে ২৮ ফেব্রুয়ারি থেকে ২০ এপ্রিল পর্যন্ত কুর্দিস্তান অঞ্চলে মোট ৮০৯টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এর মধ্যে ৪৭৭টি হামলাই হয়েছে এরবিলে। এসব হামলায় ২০ জন বেসামরিক মানুষ নিহত এবং ১২৩ জন আহত হন।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় মিয়া গোলাম পরওয়ারের উদ্বেগ

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা

১০

ভাটারার গ্যাস বিস্ফোরণ / স্বামী-ভাগ্নির পর না ফেরার দেশে ফাহিমাও

১১

সিরিয়ায় বাস দুর্ঘটনা, হতাহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে প্রেরণ

১২

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

১৩

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

১৪

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

১৫

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৬

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

১৭

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

১৮

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১৯

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

২০
X