কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৮:২৪ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ

ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন। মার্কিন বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়া নিয়ে উদ্বেগের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শনিবার প্রকাশিত দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ট্রাম্প তার জ্যেষ্ঠ উপদেষ্টা ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করার পর এই সিদ্ধান্ত নেন।

মার্কিন সামরিক কর্মকর্তারা সতর্ক করেছেন, নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু হলে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য গুরুত্বপূর্ণ গোলাবারুদের মজুত দ্রুত কমে যেতে পারে। এসব অস্ত্র মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনা ও সামরিক ঘাঁটির নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।

এ ছাড়া, ট্রাম্প প্রশাসনের আশঙ্কা, সামরিক উত্তেজনা আরও বাড়লে ইরানের পাল্টা হামলা তীব্র হতে পারে, উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজার ও শরণার্থী সংকট আরও জটিল হয়ে উঠতে পারে।

তবে এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য যোগ করেনি দ্য নিউইয়র্ক টাইমস।

এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর প্রায় পাঁচ মাস পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ যুদ্ধের পক্ষে জনসমর্থন আদায় করতে পারেননি। বিভিন্ন জনমত জরিপের বিশ্লেষণে দেখা গেছে, আধুনিক সময়ের অন্য যে কোনো মার্কিন যুদ্ধের তুলনায় একই পর্যায়ে ইরান যুদ্ধের প্রতি জনসমর্থন সবচেয়ে কম।

নিউজউইকের এক পর্যালোচনায় বলা হয়েছে, আফগানিস্তান ও ইরাক যুদ্ধের শুরুতে ব্যাপক জনসমর্থন থাকলেও সময়ের সঙ্গে তা কমে যায়। কিন্তু ইরান যুদ্ধের ক্ষেত্রে শুরু থেকেই সমর্থন কম ছিল এবং এখনো তা বাড়েনি।

গ্যালাপের এক জরিপে দেখা গেছে, যুদ্ধ শুরুর প্রায় ৯৩ দিন পর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পক্ষে মত দিয়েছেন মাত্র ৩৪ শতাংশ মার্কিনি। অন্যদিকে কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের জরিপে ৪০ শতাংশ নিবন্ধিত ভোটার যুদ্ধের পক্ষে এবং ৫৩ শতাংশ বিপক্ষে মত দিয়েছেন। ওয়াশিংটন পোস্ট-ইপসোসের সাম্প্রতিক জরিপে ট্রাম্পের ইরান যুদ্ধ পরিচালনার প্রতি সমর্থন নেমে এসেছে ২৯ শতাংশে। একই জরিপে ৬৮ শতাংশ উত্তরদাতা বলেছেন, এই যুদ্ধের কোনো প্রয়োজন ছিল না।

প্রতিবেদনে বলা হয়, আগের মার্কিন প্রেসিডেন্টদের মতো ট্রাম্প যুদ্ধের কারণে জনপ্রিয়তার বাড়তি সুবিধা পাননি। উল্টো তাকে চাপে ফেলেছে। যুদ্ধ শুরুর আগে রয়টার্স/ইপসোসের জরিপে তার অনুমোদন ছিল ৪০ শতাংশ, যা পরে কমে ৩৬ শতাংশে নেমে আসে।

কালবেলা/এএএম/এমএইচ/ইএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় বেঁচে থাকার লড়াই করছে অপরিণত নবজাতকরা

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

রাষ্ট্রের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার মধ্যে ভারসাম্যের আহ্বান আনসারের

মেসিহীন মায়ামির জয়, অভিষেকেই নজর কাড়লেন কাসেমিরো

অসম্পূর্ণ কাজ শতভাগ দেখিয়ে চূড়ান্ত বিল উত্তোলন

চীনে আঘাত হেনেছে টাইফুন ‘নৌল’

সুবিধা চেয়ে আদালতে পলক / আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম

যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সহায়তা করলে যুক্তরাজ্যেও হামলার হুমকি ইরানের

এক গ্রাম থেকেই ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সাঙ্গু নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের মরদেহ

১১

টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

১২

দেশ সংস্কার না করে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

১৪

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

১৫

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

১৬

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

১৭

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় গোলাম পরওয়ারের উদ্বেগ

১৮

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৯

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

২০
X