বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশে ফিরতে মোদির সাহায্য চাইলেন আটকে পড়া সোনাল

সোনাল চৌহান  | ছবি : সংগৃহীত
সোনাল চৌহান | ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার জেরে আকাশপথ বন্ধ থাকায় দুবাই বিমানবন্দরে আটকা পড়েছেন ‘জান্নাত’খ্যাত বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এমন সংকটময় পরিস্থিতিতে নিজ দেশ ভারতে নিরাপদে ফিরে যেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে জরুরি সাহায্যের আবেদন জানিয়েছেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করে সোনাল চৌহান তাঁর অসহায়ত্বের কথা তুলে ধরেন। ভারতের প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি লেখেন, চলমান সংকটের কারণে তিনি বর্তমানে দুবাইয়ে আটকা পড়েছেন এবং সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ভারতে ফেরার কোনো নিশ্চিত উপায় না থাকায় তিনি নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সরকারের নির্দেশনা ও সমর্থন কামনা করেছেন। সরকারের পক্ষ থেকে যেকোনো সহায়তা পেলে তিনি গভীরভাবে কৃতজ্ঞ থাকবেন বলেও ওই বার্তায় উল্লেখ করেন।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইসরায়েল ও আমেরিকার হামলার জেরে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চরম অচলাবস্থা তৈরি হয়েছে। বিশেষ করে ইরান ও ইরাকের আকাশপথ বন্ধ থাকায় এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর মতো শীর্ষস্থানীয় বিমান সংস্থাগুলো তাদের ফ্লাইট বাতিল বা রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে। মূলত ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির কারণেই আন্তর্জাতিক বিমান চলাচলে এই বড় ধরনের প্রভাব পড়েছে।

এই অচলাবস্থার কারণে দুবাইয়ের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ট্রানজিট পয়েন্টে সোনাল চৌহানের মতো হাজারো যাত্রী আটকা পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, দুবাই বিমানবন্দরের টার্মিনালগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় এবং তাদের চোখেমুখে চরম উৎকণ্ঠা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং আকাশপথ নিরাপদ হওয়া মাত্রই পুনরায় ফ্লাইট চালুর আশ্বাস দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X