বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১০:৩৭ এএম
আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১০:৩৯ এএম
অনলাইন সংস্করণ

মাতৃত্বের এই জার্নিতে বিরতি নিতে ইচ্ছা করে: দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন । ছবি : সংগৃহীত
দীপিকা পাড়ুকোন । ছবি : সংগৃহীত

মাতৃত্ব কি শুধুই আনন্দ? নাকি তার আড়ালে লুকিয়ে থাকে এক গভীর আত্মসংগ্রাম? বলিউডের ঝলমলে আলো থেকে হঠাৎ করেই যেন একটু আড়ালে সরে যেতে চাইছেন দীপিকা পাড়ুকোন। ২০২৪ সালে রণবীর সিং ও দীপিকার কোল আলো করে আসে কন্যা দুয়া। সেই মুহূর্ত থেকে জীবন যেন অন্য এক অধ্যায়ে প্রবেশ করেছে। ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী নায়িকা এখন ঘরভর্তি হাসি-কান্না আর অনিদ্রার রাতের এক নিবেদিত মা।

ভারতীয় গণমাধ্যমে ঘনিষ্ঠ মহলের দাবি, সন্তানের জন্মের পর শরীর ও মনে আমূল পরিবর্তন এসেছে দীপিকার। মাতৃত্বের আবেগে ভেসে গেলেও নিজের জন্য একটু নিঃশ্বাস ফেলার সময় খুঁজছেন তিনি। স্বামী ও মেয়ের দায়িত্ব সামলাতে সামলাতে ক্লান্ত নন, তবে নিজেকে নতুন করে ফিরে পেতে নাকি চান সামান্য বিরতি। গ্ল্যামার দুনিয়ার তারকা দীপিকা আজ যেন এক সাধারণ মায়ের অনুভূতির প্রতিচ্ছবি— ভালোবাসা, ত্যাগ আর নিজের সত্তা খুঁজে পাওয়ার এক নীরব লড়াই করছেন তিনি। সম্প্রতি সোশাল মিডিয়ায় এ বিষয়ে মুখ খোলেন তিনি।

দীপিকা বলেন, ‘আমি এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। মাতৃত্বের এই জার্নিতে আমার মাঝে মাঝে ভীষণভাবে একটা ব্রেক নিতে ইচ্ছা করে, যা আমার জন্য অত্যন্ত প্রয়োজন। কিন্তু আমার মেয়েকেও আমার চাই। ওকে ছাড়াও এক মুহূর্ত আমি থাকতে পারি না। আবার কেউ ওকে কোলে নিলেও আমার ভালো লাগে না। আমি তখন খুব বিরক্ত হই। আবার আমি সারা দিন নিস্তব্ধতাও চাই।’

দীপিকার এই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পর থেকে বুঝা যায় অদ্ভুত এক মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। মাতৃত্বের এই জার্নির স্বাদ যেমন তিনি নিচ্ছেন, একইভাবে মাঝে মাঝে ক্লান্তি বা একঘেয়েমিও তাকে বিব্রত করছে। তবে এসবের মাঝেও যে মেয়ে দুয়ার সঙ্গ তিনি উপভোগ করছেন সে কথা বলাইবাহুল্য।

এদিকে দীপিকা পাড়ুকোনকে আগামীতে দেখা যাবে ‘কিং’ ছবিতে। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। সহশিল্পী হিসেবে থাকছেন শাহরুখ খান, অভিষেক বচ্চন, সুহানা খান। ছবিটি মুক্তির কথা রয়েছে আগামী ডিসেম্বরে। এ ছাড়া পরিচালক অ্যাটলির নতুন ছবিতেও কাজ করছেন এই অভিনেত্রী। চলচ্চিত্রটিতে তার বিপরীতে রয়েছেন আল্লু অর্জুন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১০

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১১

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১২

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৪

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৫

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৬

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৭

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৯

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

২০
X