বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

দুবাইয়ে আটকা পড়লেন বলিউড অভিনেত্রী

লারা দত্ত । ছবি : সংগৃহীত
লারা দত্ত । ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হঠাৎ করেই অনিশ্চয়তার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী লারা দত্ত। আকাশপথে অস্থিরতা ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে দুবাইয়ে আটকা পড়েছেন তিনি। তার সঙ্গে রয়েছেন স্বামী, ভারতের প্রাক্তন টেনিস তারকা মহেশ ও তাদের কন্যা। দূরদেশে পরিবার নিয়ে এমন অনিশ্চিত পরিস্থিতিতে পড়ে ভীষণ কঠিন সময় পার করছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

লারা দত্ত নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা দিয়েছেন। এ অভিনেত্রী জানান, একটি ব্র্যান্ডের কাজের জন্য দুবাই গিয়েছেন লারা। গত তিন বছর ধরে শহরটি তার কাছে নিজের বাড়ির মতোই। এরই মধ্যে ইসরায়েল-ইরান যুদ্ধ শুরু হয়।

লারা দত্ত বলেন, ‘মিথ্যা বলছি না, দিনগুলো খুবই উদ্বেগজনক। আমরা নার্ভাস এবং বিষয়টি ভীতিকরও। মাথার ওপর দিয়ে অনেক ফাইটার জেট উড়ছে, অনেক জোরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। যদিও আমরা খুব নিরাপদ একটি এলাকায় ভিলায় আছি। তবু জানালা কাঁপে, বাড়ি ও দরজা কেঁপে ওঠে, এটি খুব ভীতিকর। তারপরও নিজেকে অনিরাপদ মনে হয় না।‘

সংযুক্ত আরব আমিরাত সরকার নিজ দেশের নাগরিক ও বিদেশি নাগরিকদের সমানভাবে দেখাশোনা করছে। ইউএই সরকারের প্রশংসা করে লারা দত্ত বলেন, ‘এই শহরে বসবাসকারী একজন মানুষ হিসেবে আমরা অনুভব করি—আমরা গুরুত্বপূর্ণ। সংযুক্ত আরব আমিরাত সরকার আমাদের নিরাপদ রাখার সর্বোচ্চ চেষ্টা করছে।‘

ভারতে ফেরার ফ্লাইট খুঁজছেন লারা দত্ত ও তার পরিবার। কিন্তু এখনো কোনো ফ্লাইট পাওয়া যায়নি। এসব তথ্য উল্লেখ করে আবেগঘন কণ্ঠে লারা দত্ত বলেন, ‘আমরা মুম্বাইয়ে ফিরে যাওয়ার চেষ্টা করছি। কারণ মেয়ে অনেক বেশি ভয় পাচ্ছে, আমরাও নার্ভাস। আমরা এখান থেকে বের হওয়ার চেষ্টা করছি।‘

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। পাল্টা জবাবে ইরান হামলা চালিয়েছে ইসরায়েলে। পাশাপাশি বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত (আবুধাবি, দুবাই), কাতার, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বেশ কটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে দেশটি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১০

টিভিতে আজ যত খেলা

১১

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৭

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৮

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৯

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

২০
X