বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

শুটিংয়ে ডুবে যাওয়া লারা দত্তকে যেভাবে বাঁচান অক্ষয়

লারা দত্ত । ছবি : সংগৃহীত
লারা দত্ত । ছবি : সংগৃহীত

দীঘার তালসারিতে রোববার সমুদ্রের জলে শুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। অনেকের মতে শুটিং চলাকালে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকলে এমন ঘটনা এড়ানো যেত কারণ এ ধরনের দৃশ্যগ্রহণের ক্ষেত্রে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। তবে তা এড়ানোর ব্যবস্থা অনেক জায়গায় থাকে। একবার এমনই জলে শুটিং করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলিউড অভিনেত্রী লারা দত্ত। প্রাণের ঝুঁকি পর্যন্ত ছিল এই অভিনেত্রীর এবং কোনোমতে বেঁচেছিলেন সেই দিন। তবে এরপর থেকে জলের প্রতি তীব্র আতঙ্ক তৈরি হয়ে যায় তার মনে। সেই ঘটনার কথাই সম্প্রতি এক সাক্ষাৎকারে সরাসরি জানিয়েছেন সাবেক এই ব্রহ্মাণ্ডসুন্দরী।

২০০৩ সালে ‘আন্দাজ’ ছবিতে অভিনয় করেছিলেন লারা, অক্ষয় কুমার এবং প্রিয়াঙ্কা চোপড়া। ছবির একটি গানের দৃশ্য ছিল সমুদ্রের মাঝে এবং সেই সময় লারা সাঁতার জানতেন না। শুটিং চলাকালে হঠাৎই একটি বড় ঢেউ এসে লারা ও অক্ষয় কুমারকে টেনে নিয়ে যায়। লারা সরাসরি জানান তিনি জলের তলায় চলে যান এবং চামড়ার পোশাক পরায় কীভাবে সাঁতার কাটতে হয় তা তার জানা ছিল না। ভারী পাথরের মতো ডুবে যাচ্ছিলেন বলে জানান তিনি। সেই সময়ে লারাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন অক্ষয় নিজেই।

নায়িকার কাছে দ্রুত সাঁতরে পৌঁছে গিয়ে সময়মতো লারাকে উদ্ধার করেন তিনি। ততক্ষণে সেটের অন্য কলাকুশলীরাও এগিয়ে যান অভিনেত্রীকে উদ্ধার করতে। কোনোমতে লারাকে পাড়ে নিয়ে আসা হয় এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই দিনের মতো শুটিং বন্ধ হয়ে যায়।

বেঁচে ফিরলেও আজও জল নিয়ে আতঙ্ক দূর হয়নি লারার। ওই ঘটনার পর থেকে জলাশয় দেখলেই ভয় পেতেন তিনি। এর পরে অক্ষয় কুমারের সঙ্গেই ‘ব্লু’ নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন লারা এবং সেই ছবিরও অধিকাংশ শুটিং হয়েছিল জলের তলায়। সেই ছবির জন্যও বেশ আতঙ্কে ছিলেন লারা দত্ত। তখন অক্ষয় তাকে সাঁতার শেখার পরামর্শ দিয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X