বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

প্রায় এক যুগ পর একসঙ্গে রবি-তামান্না

রবি তেজা ও তামান্না ভাটিয়া । ছবি : সংগৃহীত
রবি তেজা ও তামান্না ভাটিয়া । ছবি : সংগৃহীত

দক্ষিণী সিনেমার পর্দায় আবারও ফিরতে চলেছে রবি তেজা ও তামান্না ভাটিয়া জুটি। প্রায় এক যুগ পর তাদের এই সম্ভাব্য পুনর্মিলন ঘিরে ইতিমধ্যেই তুমুল আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।

শোনা যাচ্ছে, শিবা নির্ভানা পরিচালিত নতুন সিনেমা ‘ইরুমুডি’তে অভিনয় করতে যাচ্ছেন এই দুই তারকা। সবকিছু চূড়ান্ত হলে প্রায় ১১ বছর পর আবারও বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে রবি তেজা ও তামান্নাকে—যা দক্ষিণী সিনেমাপ্রেমীদের জন্য হতে পারে বড় চমক।

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ইরুমুডি’ সিনেমার একটি প্রধান চরিত্রের জন্য তামান্না ভাটিয়াকে বিবেচনা করা হচ্ছে। সিনেমাটির গুরুত্বপূর্ণ ভূমিকায় তাকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নির্মাতারা বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

এর আগে ‘বেঙ্গল টাইগার’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন রবি তেজা ও তামান্না ভাটিয়া। ২০১৫ সালে মুক্তি পায় এটি। অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমাটি পরিচালনা করেন সম্পদ নন্দী। মুক্তির পর সিনেমাটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল। ‘ইরুমুডি’ সিনেমায় অভিনয়ের খবরটি যদি সত্যি হয়, তবে ১১ বছর পর বড় পর্দায় আবারও একসঙ্গে দেখা যাবে রবি-তামান্নাকে।

বিশ্বাস, ভক্তি এবং আত্মিক পরিবর্তনের মতো বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। সিনেমাটিতে আরো অভিনয় করবেন—প্রিয়া ভবানী শঙ্কর, বেবি নক্ষত্র, সাই কুমার, অজয় ঘোষ, ইন্দিরা, রাজকুমার প্রমুখ।

তামান্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওডেলা টু’। গত বছরের ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। তেলেগু ভাষার সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। বর্তমানে হিন্দি ভাষার ছয়টি সিনেমার কাজ তামান্নার হাতে রয়েছে। এগুলো হলো—‘রোমিও’, ‘রেঞ্জার’, ‘ভিভ্যান’, ‘মারিয়া আইপিএস’ প্রভৃতি। তাছাড়া তামিল ও তেলেগু ভাষার দুটো সিনেমার কাজও হাতে নিয়েছেন এই অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X