তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১০:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

তামান্নার কৃতজ্ঞতা

তামান্না ভাটিয়া I ছবি: সংগৃহীত
তামান্না ভাটিয়া I ছবি: সংগৃহীত

বলিউডে আইটেম গানের জনপ্রিয়তার কথা উঠলেই এখন তামান্না ভাটিয়ার নাম উঠে আসছে—এমনটাই মত অনেকের। একের পর এক আলোচিত গানে উপস্থিতি ও নাচের দক্ষতায় দর্শকের মন জয় করে চলেছেন এই দক্ষিণী তারকা। সে তালিকায় বিশেষভাবে জায়গা করে নিয়েছে রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘স্ত্রী ২’-এর বহুল আলোচিত গান ‘আজ কি রাত’।

গানটিতে তামান্না ভাটিয়ার নাচ ছবিটিকে নতুন মাত্রা দিয়েছে বলে মনে করছেন দর্শকরা। সম্প্রতি ইউটিউবে এক বিলিয়ন বা ১০০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে গানটি। এই সাফল্যে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তামান্না।

এ উপলক্ষে নিজের ইনস্টাগ্রামে শুটিং সেটের কিছু অদেখা মুহূর্ত শেয়ার করেন তিনি। একটি ভিডিওতে দেখা যায়, কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলী ও তার টিমের সঙ্গে মনিটরে নিজের নাচের শট দেখছেন তামান্না। শটের প্রশংসা করলে মজা করে ‘না!’ বলে প্রতিক্রিয়া জানান অভিনেত্রী। আরেকটি ক্লিপে তামান্নার সঙ্গে নাচতে দেখা যায় পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানাকে। ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে তামান্না লেখেন, ‘প্রথম ভিউ থেকে এক বিলিয়ন ভিউ—এই সব ভালোবাসার জন্য ধন্যবাদ।’

গানটিতে কণ্ঠ দিয়েছেন মাধুবন্তী বাগচী ও দিব্য কুমার। এর কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য এবং সুর ও সংগীতায়োজন করেছেন জনপ্রিয় সংগীতজুটি শচীন-জিগর।

অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী ২’ ছবিতে আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানা। ২০২৪ সালে মুক্তি পাওয়া এ সিনেমাটি প্রায় ৯০০ কোটি রুপি আয় করে বছরের অন্যতম সফল বাণিজ্যিক ছবির তালিকায় জায়গা

করে নেয়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

হারের পরও ‘উদযাপনের’ ছুটি ঘোষণা! ট্রলের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

জামায়াত নেতার ব্যক্তিগত গাড়িচালকের মরদেহ মিলল মাছের ঘেরে

‘আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

যুক্তরাষ্ট্র সফর শেষে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী 

আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা

কণার কণ্ঠে মিষ্টি প্রেমের গান ‘মন দাও’

১০

তাইওয়ানের আশপাশে চীনা জাহাজের তৎপরতা বেড়েছে

১১

শিরোপা না জিতেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

১২

হেফাজতের সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই: ভূমি প্রতিমন্ত্রী

১৩

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের পূর্বাভাস

১৪

৯৬ মামলা: গ্রেপ্তার, জামিন, ফের গ্রেপ্তার সাহেদ

১৫

ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

১৬

ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

১৭

ম্যাচ চলাকালে কানাডার প্রধানমন্ত্রীর কাছে দাবানলের ধোঁয়ার ক্ষতিপূরণ চাইলেন ট্রাম্প

১৮

বিবাহবার্ষিকীর কয়েক ঘণ্টা পরই নিভে গেল সেনাসদস্যের প্রাণ

১৯

স্পেনের বিশ্বকাপ জয়ের পর ভাইরাল ঘানার ধর্মীয় নেতার ‘ভবিষ্যদ্বাণী’

২০
X