বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

নতুন উন্মাদনায় ফিরছে গোলমাল ৫

গোলমাল ৫ । ছবি : সংগৃহীত
গোলমাল ৫ । ছবি : সংগৃহীত

বলিউডের হাসির দুনিয়ায় আবারও ফিরছে এক পুরোনো উন্মাদনা। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন বি-টাউনের জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠি। তার সুপারহিট কমেডি ফ্র্যাঞ্চাইজি গোলমাল–এর পঞ্চম কিস্তির ঘোষণা দিয়েছেন তিনি নিজেই। গত শনিবার নিজের জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ উপহার হিসেবে নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি প্রোমো ভিডিও শেয়ার করেন এই নির্মাতা। প্রকাশ হওয়া মাত্রই মুহূর্তেই সেটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর তাতেই ‘গোলমাল’ নিয়ে নতুন করে জেগে ওঠে দর্শকদের উন্মাদনা। বহুদিন পর আবারও হাসির ঝড় তুলতে ফিরছে এই জনপ্রিয় সিরিজ—যা ইতোমধ্যেই বলিউডের অন্যতম সফল কমেডি ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সিনেমাটিতে থাকছে বড় এক চমক! ভিডিওতে দেখা যায়, অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, শ্রেয়াস তালপাড়ে, কুনাল খেমু এবং তুষার কাপুরকে দেখা যায়; পাশাপাশি শারমান যোশীর কামব্যাক আগ্রহ আরও বাড়িয়ে তোলে দর্শকদের। শুধু তাই নয়, ভিডিওর শেষে অক্ষয় কুমারের উপস্থিতি সবাইকে চমকে দেয়। সেখানে কালো কুর্তা-পাজামা ও চোখে রোদচশমা পরে ন্যাড়া মাথার লুকে দেখা দিয়েছেন অক্ষয়।

নতুন এই সিনেমা প্রসঙ্গে রোহিত শেঠি জানান, ২০ বছর আগে শুরু হওয়া ‘গোলমাল’ তার জীবন বদলে দিয়েছে। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তার টিম আবারও দর্শকদের বিনোদন দিতে এই নতুন যাত্রা শুরু করছে। অন্যদিকে, এই ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হওয়া প্রসঙ্গে অক্ষয় কুমার সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, রোহিত শেঠির জন্মদিনে উন্মাদনা এবার আরও বাড়বে। গোলমাল পরিবারের এই পাগল সদস্যদের সঙ্গে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত।

উল্লেখ্য, ২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ সিনেমার মাধ্যমে এই সিরিজের যাত্রা শুরু হয়। প্রথম সিনেমায় অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, তুষার কাপুরের সঙ্গে শারমান যোশী থাকলেও পরবর্তী কিস্তিগুলোতে তাকে আর দেখা যায়নি। দীর্ঘ দুই দশক ধরে ভারতের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি হিসেবে জায়গা করে নিয়েছে ‘গোলমাল’। এখন টি-সিরিজ ও রোহিত শেঠি পিকচার্সের ব্যানারে শুরু হতে যাচ্ছে এর পঞ্চম কিস্তির নির্মাণ কাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X