বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বিজয়ের পরিচয় থেকে সরে দাঁড়ালেন ছেলে

থালাপতি বিজয় ও জ্যাসন সঞ্জয় । ছবি : সংগৃহীত
থালাপতি বিজয় ও জ্যাসন সঞ্জয় । ছবি : সংগৃহীত

সাফল্য আর ভক্তদের উচ্ছ্বাসে ঘেরা জীবন—তবু ব্যক্তিগত জীবনের অন্ধকার যেন পিছু ছাড়ছে না দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের। অভিনেত্রী তৃষা কৃষ্ণান-এর সঙ্গে পরকীয়ার গুঞ্জনে যখন তার দাম্পত্যে ঝড় বইছে, তখনই স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম-এর সঙ্গে বিচ্ছেদের মামলার খবর শিরোনামে। আর সেই ঝড়ের মধ্যেই সামনে এলো নতুন এক পারিবারিক টানাপোড়েনের ইঙ্গিত।

শোনা যাচ্ছে, বাবার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে ছেলে জ্যাসন সঞ্জয়ের। ইন্ডাস্ট্রির এই নবীন পরিচালক নীরবে নিজের পরিচয়েও বড় পরিবর্তন এনেছেন। নিজের নামের পাশ থেকে বাবার নামের আদ্যাক্ষর ‘ভি’ সরিয়ে ফেলেছেন তিনি। আর তাতেই নতুন করে প্রশ্ন উঠেছে, তবে কি পারিবারিক দ্বন্দ্ব এবার প্রকাশ্যে রূপ নিতে শুরু করেছে?

জানা যায়, তামিল চলচ্চিত্র জগতে তারকা সন্তানদের মধ্যে বাবার নামের আদ্যাক্ষর সন্তানের নামের পূর্বে রাখার প্রচলন রয়েছে। এতদিন সেই নিয়ম মেনে চলতেন সঞ্জয়ও। অন্যদিকে গুঞ্জন যে বাবার নামের আদ্যাক্ষর বাদ দিলেও এবার মা সঙ্গীতা সোর্নালিঙ্গমের নামের আদ্যাক্ষর নিজের নামের আগে যোগ করবেন সঞ্জয়। যদিও এই নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি সঞ্জয় বা সঙ্গীতা কেউই।

সম্প্রতি বাবার বিবাহবহির্ভূত সম্পর্কের বিতর্ক জোরালো হওয়ায় সামাজিকমাধ্যমে বাবাকে 'আনফলো' করেছেন বলেও শোনা যাচ্ছে। তবে বিজয় ও সঙ্গীতার এই বিচ্ছেদ মামলা এখন আদালতে ঘুরছে। গত কয়েক দিন ধরেই তাদের সম্পর্কের টানাপড়েন নিয়ে বিনোদন জগতে চলছে নানা আলোচনা।

এদিকে আদালত আগামী ২০ এপ্রিল বিজয়কে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। ওই দিনই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। সঙ্গীতার অভিযোগ, ২০২১ সাল থেকেই বিজয় এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে লিপ্ত। বারবার প্রতিশ্রুতি দিলেও বিজয় সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেননি।

এ নিয়ে সম্প্রতি নারী দিবসের এক অনুষ্ঠানে বিজয় মুখ খুলেছেন। ভক্ত ও সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, অযথা মাথা ঘামাবেন না, যা রটছে রটতে দিন। সব মিলিয়ে দীর্ঘদিনের সুখী দম্পতি হিসেবে পরিচিত বিজয় ও সঙ্গীতার এই বিচ্ছেদ এবং ছেলের এমন কঠোর অবস্থান দক্ষিণী সিনেমা পাড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X